News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ADC Village : নোানাছড়া এডিসি ভিলেজে অপুষ্টির শিকার ৪৫টি শিশু
Image

ADC Village : নোানাছড়া এডিসি ভিলেজে অপুষ্টির শিকার ৪৫টি শিশু

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ এপ্রিল৷৷ প্রত্যন্ত এলাকার জনজাতি অংশের গ্রামবাসীরা স্বাস্থ্য পরিষেবার থেকে আজব পিছিয়ে রয়েছে৷ তার দৃষ্টান্ত উঠে এলো প্রত্যন্ত  জন জাতি এলাকার কচিকাঁচা শিশুরা কৃমি ঘটিত রোগ এবং অপুষ্টিজনিত রোগে ভুগছে৷ এর থেকে নিরাময়ের জন্য সরকারিভাবে কোনো উদ্যোগ নেই স্বাস্থ্য প্রশাসনের৷ এলাকার উপজাতি অংশের মানুষজনদের এমনটাই অভিযোগ৷


 ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের অধীন মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীনে নোনাছড়া এ.ডি.সি ভিলেজের অন্তর্গত কর্ণরাম পাড়া৷ সংবাদে জানা যায়, চড়াই উতরাই পাহাড়ি পথ পেরিয়ে যেতে হয় তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের অধীনে নোনাছড়া এডিসি ভিলেজের কর্ণরামপাড়া৷এই এলাকায় প্রায় ৪৫ থেকে ৫০ টি রিয়াং জনজাতি পরিবারের বসবাস৷ পেশায় তারা জুমিয়া৷ ওই সব গিরিবাসীরা এলাকায় দীর্ঘ বছর ধরে বসবাস করলেও তাদের জন্য  পুষ্টি প্রকল্পের সুবিধা দিচ্ছে না এ.ডি.সি প্রশাসন৷


এলাকার কচিকাঁচা শিশুদের জন্য পুষ্টি পোষনের জন্য অঙ্গনওয়াড়ি সুকল পর্যন্ত গড়ে ওঠেনি৷ যার ফলে এলাকার শিশুরা প্রাক-প্রাথমিক শিক্ষা এবং পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত৷ যার কারণে কর্ণরাম পাড়ার প্রতিটি ঘরে ঘরে অপুষ্টিজনিত রোগ দেখা দিতে পারে যেকোনো সময়৷ এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে জনৈক চিকিৎসক জানান, অপুষ্টিজনিত কারণে এলাকার শিশুদের মধ্যে কোয়াশিওরকার, রিকেটস রোগ দেখা দিতে পারে৷ ওই এলাকার বসবাসকারী মানুষ জনেরা চিকিৎসার জন্য হাসপাতালেও নিয়ে আসতে পারছেনা৷


একদিকে যেমন অর্থের অভাব অন্যদিকে সচেতনতার অভাব৷ ফলে বাধ্য হয়ে বিনা চিকিৎসায় অপুষ্টিজনিত বিভিন্ন রোগে ভুগছে ওই এলাকার জনজাতি অংশের বসবাসকারী কচিকাঁচা শিশুরা৷ প্রায় ৪০ থেকে ৪৫ টি শিশু অপুষ্টিজনিত বিভিন্ন রোগে ভুগছে৷ এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্মরত চিকিৎসক সুরজিৎ দাস জানান, অপুষ্টিজনিত কারণে বিভিন্ন রোগ হতে পারে৷ আর তার থেকে পরিত্রাণ পেতে হলে ওই এলাকার মানুষজনদের সচেতন করে তুলতে৷ সচেতনতার পাশাপাশি ওই এলাকায় স্বাস্থ্য শিবির একান্ত প্রয়োজন বলে তিনি মনে করেন৷ এর থেকে নিরাময়ের জন্য এলাকায় ঘন ঘন স্বাস্থ্য শিবির এবং এলাকাবাসীদের নিয়ে সচেতনতা শিবির করা প্রয়োজন৷

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top