News Flash

  • Home
  • দিনের খবর
  • ধর্মীয় স্থানে মাইক বন্ধের কড়া নির্দেশিকা জারি হতে চলেছে মহারাষ্ট্রে
Image

ধর্মীয় স্থানে মাইক বন্ধের কড়া নির্দেশিকা জারি হতে চলেছে মহারাষ্ট্রে

মুম্বই, ১৮ এপ্রিল (হি.স.) : লাউডস্পিকার নিয়ে এবার নতুন নির্দেশিকা জারি করতে চলেছে মহারাষ্ট্র সরকার। নতুন নির্দেশিকায় ধর্মীয় স্থানগুলিতে লাউডস্পিকার ব্যবহারের জন্য অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল এ ব্যাপারে রাজ্য পুলিসের ডিজির সঙ্গে সোমবারই একটি জরুরি বৈঠকে বসছেন। সরকারি সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিকে দ্রুত লাউডস্পিকার ব্যবহারে নির্দেশিকা জারির পরামর্শ দেবেন। আগামী ১-২ দিনের মধ্যে নয়া নির্দেশিকা জারি হতে পারে।

প্রসঙ্গত, মহারাষ্ট্রে মসজিদ থেকে লাউডস্পিকার নিষিদ্ধ করার দাবি তোলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ভাই রাজ রবিবার স্পষ্ট জানিয়ে দেন, তিনি মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর পক্ষে। তবে ইসলাম ধর্মালম্বীদের প্রার্থনায় তাঁর কোনও আপত্তি নেই। তাঁর দল চায় না, মহারাষ্ট্রে কোনও সাম্প্রদায়িক হিংসা হোক।
লাউডস্পিকার বিতর্কে আগেই সুর চড়িয়েছিলেন রাজ ঠাকরে। মহারাষ্ট্রে গুড়ি পাওয়াড়া জনসভা থেকে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ৩ মে-এর পরও যদি মসজিদে লাউডস্পিকার বাজে তাঁর দল মসজিদের সামনে বসে লাউডস্পিকারে হনুমান চালিসা পড়বে। তাঁর বক্তব্য, কোনও ধর্মের অধিকার কেড়ে নিতে চান না তাঁরা। তবে মসজিদে লাউডস্পিকার বাজানোর বিরোধী তাঁরা। এই হুঁশিয়ারির পর এবার লাউডস্পিকার নিয়ে নির্দেশিকা জারি করতে চলেছে মহারাষ্ট্র সরকার।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top