News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Death : ডম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে মৃত্যু জেলের
Image

Death : ডম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে মৃত্যু জেলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ ধলাই জেলার গন্ডাছড়ায় ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে জলে ডুবে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত জেলের নাম রতন তাঁতি৷

জানা যায় ডুম্বুর জলাশয় তীর্থ মুখের কড়ই ছড়াই  এলাকায় কয়েকজন জেলে মিলে ডুম্বুর জলাশয় মাছ ধরতে গিয়েছিল৷ মাছ ধরতে গিয়ে এক জেলে জলে ডুবে যায়৷ অন্যান্যরা তাকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়৷ বেশ কিছুক্ষণ তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ রতন তাঁতি নামে ওই জেলেকে উদ্ধার করে নতুন বাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ নতুন বাজার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ জানা যায় পরিবারে রতন তাঁতি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল৷ মাছ ধরতে গিয়ে জলে ডুবে তার মর্মান্তিক মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে৷

Releated Posts

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top