News Flash

  • Home
  • দেশ
  • ম্যাঙ্গালুরুর মাছ প্রক্রিয়াকরণ ইউনিটে গ্যাস লিকেজ, পশ্চিমবঙ্গের ৫ শ্রমিকের মৃত্যু
Image

ম্যাঙ্গালুরুর মাছ প্রক্রিয়াকরণ ইউনিটে গ্যাস লিকেজ, পশ্চিমবঙ্গের ৫ শ্রমিকের মৃত্যু

ম্যাঙ্গালুরু, ১৮ এপ্রিল (হি.স.): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে একটি মাছ প্রক্রিয়াকরণ ইউনিটে বিষাক্ত গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে প্রাণ হারালেন পাঁচজন শ্রমিক। মৃতদের প্রত্যেকের বাড়ি পশ্চিমবঙ্গে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছিল ম্যাঙ্গালুরুর বিশেষ অর্থনৈতিক জোনের অন্তর্গত শ্রী উল্কা এলএলপি নামক একটি মাছ প্রক্রিয়াকরণ ইউনিটে। ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার এন শশী কুমার জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় মাছ প্রক্রিয়াকরণ ইউনিটে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের ৫ জন শ্রমিকের। মৃতেরা হলেন উমর ফারুখ, নিজামুদ্দিন সাব, সমিরুল্লাহ ইসলাম। তবে দু’জন শ্রমিকের নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

মৎস্য প্রক্রিয়াকরণ ইউনিটে প্ল্যান্টের ওয়েস্ট ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন এক শ্রমিক। সে সময়ই বিষাক্ত গ্যাস লিকের ঘটনাটি ঘটে। বিষাক্ত গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েন ওই শ্রমিক। তাঁকে বাঁচাতে ট্যাঙ্কে নামেন আরও ৭ জন শ্রমিক, সকলেই বিষাক্ত গ্যাসের কবলে পড়েন। মৃত্যু হয় মোট পাঁচজনের। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও তিনজন। আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। আপাতত প্ল্যান্টটি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কী ভাবে গ্যাস লিক হল তা জানতে তৎপর হয়েছে পুলিশ।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top