News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : পানিসাগরে বিলেতী মদ উদ্ধার, গ্রেপ্তার দুই
Image

Arrested : পানিসাগরে বিলেতী মদ উদ্ধার, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ পানিসাগরে একটি গাড়ি আটক করে ১০০ কার্টন বিলাতী মদ উদ্ধার করেছে পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায় একটি গাড়ি বোঝাই করে বেআইনিভাবে বিলাতী মদ পানিসাগর এলাকা থেকে জম্পুই এর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল৷ সন্দেহভাজন এই গাড়িটি আটক করে পুলিশ তল্লাশি চালায়৷ তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে বারোশো বোতল মদ উদ্ধার করা হয়৷ বিলিতি মদের কোন সুনির্দিষ্ট কাগজপত্র দেখাতে পারেনি চালক৷ স্বাভাবিক কারণেই মদগুলি বাজেয়াপ্ত করা হয়েছে৷

এই ঘটনায় গাড়িচালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তারা হলো রাজু নাথ এবং পিঙ্কু নাথ৷ তাদের দুজনের বাড়ি শুকনাছড়া এলাকায়৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে পানিসাগর থানার পুলিশ জানিয়েছে বেআইনিভাবে এইসব বিলাতী মদ পানিসাগর থেকে জম্পুই হিলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে সাফল্য পেয়েছে৷ এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে পুলিশ জানায়৷

Releated Posts

শ্লীলতাহানির অভিযোগে খোয়াইয়ে তিন যুবক আটক

আগরতলা, ৭ সেপ্টেম্বর: শ্লীলতাহানির অভিযোগে খোয়াই মহিলা থানার পুলিশ তিন যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট এলাকা…

ByByReshmi Debnath Sep 7, 2026

আসন সমঝোতা নিয়ে কর্মীদের ক্ষোভ, লুধুয়ায় পুড়ল বিজেপির দলীয় কার্যালয়

সাব্রুম, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোট ও আসন সমঝোতা চূড়ান্ত…

ByByReshmi Debnath Sep 7, 2026

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top