News Flash

  • Home
  • দেশ
  • বৃষ্টি : গরমে দুর্বিষহ অবস্থা তিলোত্তমায়, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা
Image

বৃষ্টি : গরমে দুর্বিষহ অবস্থা তিলোত্তমায়, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, ১৭ এপ্রিল (হি.স.): তিলোত্তমায় বৃষ্টির দেখা নেই, মাত্রাতিরিক্ত গরমে দুর্বিষহ অবস্থা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। প্রচণ্ড গরমে ওষ্ঠাগত প্রাণ, এমতাবস্থায় স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালেন আবহবিদরা। একইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। তবে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকছে। পশ্চিমাঞ্চলের পাঁচটি জেলা- পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছেই।

এদিকে, দক্ষিণবঙ্গের সাতটি জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ও দেখা যেতে পারে শিলাবৃষ্টির। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top