News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : কলেজে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার বিরোধীতা
Image

Protest : কলেজে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার বিরোধীতা

আগরতলা, ১৭ এপ্রিল : কলেজে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার বিরোধীতা করেছে জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশনের ত্রিপুরা চাপ্টার। সম্প্রতি ইউজিসি সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে কমন এন্ট্রান্স টেস্টের ঘোষণা দিয়েছে। আর তাতে দেশব্যাপী মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশনের ত্রিপুরা চাপ্টার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে।

রবিবার অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে ফোরামের সদস্যরা জানান ন্যাশনাল টেস্টিং এজেন্সির দ্বারা এই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পড়ুয়ারা শিক্ষার ক্ষেত্রে বঞ্চনার শিকার হবে। গ্রাম পাহাড়ের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবেন। ফলে শিক্ষা ক্ষেত্রে বেসরকারি ব্যবস্থা আরও প্রাধান্য পাবে বলে দাবি করেন সদস্যরা।

তারা আরো বলেন, রাজ্য সরকারের বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্পও যথেষ্ট ব্যতিক্রমী একটি পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে শিক্ষার্থীদের অতিরিক্ত ১০০০ টাকা করে মাথাপিছু উন্নয়ন ফিস দিতে হবে। সাধারণ দিনমজুর অংশের মা-বাবার পক্ষে যা যথেষ্ট চিন্তার বিষয়। ফোরামের দাবি, অবিলম্বে  সরকার জেনো শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণ এবং প্রত্যেক অংশের ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে প্রবেশিকা পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করুক রাজ্য সরকার।

Releated Posts

শ্লীলতাহানির অভিযোগে খোয়াইয়ে তিন যুবক আটক

আগরতলা, ৭ সেপ্টেম্বর: শ্লীলতাহানির অভিযোগে খোয়াই মহিলা থানার পুলিশ তিন যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট এলাকা…

ByByReshmi Debnath Sep 7, 2026

আসন সমঝোতা নিয়ে কর্মীদের ক্ষোভ, লুধুয়ায় পুড়ল বিজেপির দলীয় কার্যালয়

সাব্রুম, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোট ও আসন সমঝোতা চূড়ান্ত…

ByByReshmi Debnath Sep 7, 2026

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top