News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Fire : কল্যাণপুরে দফাওয়ারি অগ্ণিকান্ডে চাঞ্চল্য
Image

Fire : কল্যাণপুরে দফাওয়ারি অগ্ণিকান্ডে চাঞ্চল্য

কল্যাণপুর, ১৫ এপ্রিল৷৷ কল্যাণপুরে দুটি অগ্ণিকাণ্ডের ঘটনায় জনমনে চাঞ্চল্য ছড়ায়৷ দুষৃকতকারীদের লাগানো আগুনে পুড়ল বিজেপি বুথ সভাপতির ঘর৷ গতকাল রাতে ও আজ সকালে কল্যাণপুরে দুটি অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে৷ গতকাল রাতে কল্যাণপুর বাজার কলোনী এলাকার বাসিন্দা বিজেপি বুথ সভাপতি সতীশ চন্দ্র শীলের একটি বসত ঘর দুষ্কৃতীকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়৷ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় সেই ঘর৷ কারা এমন করল বা এর পেছনে কি লুকিয়ে আছে আরো বিভিন্ন প্রশ্ণ উঁকি দিচ্ছে৷

ঘটনার খবর পেয়ে ঐ বিজেপি নেতার বাড়িতে বৃহস্পতিবার ছুটে যান বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কল্যাণপুর মন্ডল সভাপতি জীবন দেবনাথ এবং পঞ্চায়েত প্রধান তাপস দেবরায় ও পূর্ণেন্দু ভট্টাচার্য৷ তারা সতীশ শীলের সাথে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত জানেন৷ ঘটনা কল্যাণপুর থানায় জানানো হয়৷ এদিকে আজ সকালে অল্পের জন্য গ্যাস সিলিন্ডার এর আগুন থেকে রক্ষা পায় কল্যাণপুর থানার পুলিশ কোয়ার্টার৷ সকালে হটাৎই গ্যাস থেকে আগুন ধরে যায় একটি ঘরে৷ খবর দেয়া হয় কল্যাণপুর দমকলকে৷ ছুটে আসে দমকলের গাড়ি৷

অবশ্য দমকলের গাড়ি আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে৷ জানা গেছে এক সাব ইন্সপেক্টর এর রান্না ঘরে গ্যাস থেকে আগুন এর সূত্রপাত হয়৷ বড় ধরনের অগ্ণিকাণ্ড থেকে রক্ষা পেল কল্যাণপুর থানার পুলিশ কোয়াটার৷ এদিন সকালে দমকলের সাইরেন শোনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন৷

Releated Posts

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026

নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন ফটিকরায় থানার অন্তর্গত সায়দারপার কাটাটিলা এলাকার পরিচিত যুবক সুব্রত মালাকার। তাঁর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনুঘাট আরডি ব্লকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তিপ্রা মথা পার্টির…

ByByTaniya Chakraborty Sep 7, 2026
Scroll to Top