News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হাওড়া পুনর্বাসন প্রাপকদের মধ্যে এককালীন আর্থিক সহায়তা প্রদান
Image

হাওড়া পুনর্বাসন প্রাপকদের মধ্যে এককালীন আর্থিক সহায়তা প্রদান

আগরতলা, ১৪ এপ্রিল : বৃহস্পতিবার আগরতলা স্মার্ট সিটির উদ্যোগে এবং পুর নিগমের সহযোগিতায় হাওড়া পুনর্বাসন প্রাপকদের মধ্যে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর রত্না দত্ত সহ অন্যান্যরা।

২০১৮ সালে রাজ্যে ২৫ বছরের বাম সরকারের অবসান ঘটিয়ে প্রতিষ্ঠিত হয় বিজেপি-আইপিএফটি জোট সরকার। আর তারপর থেকে আগরতলা শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার জন্য নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। শহরটির নগর উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করছে পুরনিগম। স্মার্ট সিটির আওতায় হাওড়া নদীর দুই পারের সৌন্দর্যায়নের কাজেও হাত দিয়েছে সরকার। সে কারণে সেখানে বসবাসকারী মোট ৩৭ টি পরিবারকে সেখান থেকে সরে আসতে হয়েছে।

তারা রাজ্য সরকারের আহবানে সাড়া দিয়ে নগর উন্নয়নের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সরকার ইতিমধ্যেই সেই ৩৭ টি পরিবারকে রাজধানীর রাধানগর এলাকায় পুনর্বাসন দিয়েছেন। পাশাপাশি ৩৭ টি পরিবারের হাতে এককালীন ৮৬ হাজার টাকা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের মেয়র এর উপস্থিতিতে এককালীন অর্থরাশি ৩৭ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।এদিন দীপক মজুমদার বলেন, বিগত বাম সরকার ২৫ বছর শাসন করলেও ত্রিপুরার পরিস্থিতিতে কোন উন্নতি আসেনি। আগরতলা শহরকে সুন্দর করার কোনো সঠিক পরিকল্পনা গ্রহণ করেনি বাম সরকার। কিন্তু বর্তমান সরকার পাঁচ বছরের মধ্যেই সে কাজ করে দেখিয়েছে। 

Releated Posts

ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বৃদ্ধের, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২৭ এপ্রিল: নিজ বাড়ির বারান্দায় এক প্রবীণ ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই তেলিয়ামুড়া থানাধীন জয়ন্ত কলইপাড়া…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

আগরতলা, ২৬ এপ্রিল: এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Apr 26, 2026

টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

আগরতলা, ২৬ এপ্রিলঃ টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপির ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Apr 26, 2026

বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন  রাজ্যপাল

বক্সনগর, ২৬ এপ্রিল: বক্সনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৩তম পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top