News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে লিফলেট বিলি
Image

ডঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে লিফলেট বিলি

আগরতলা, ১৪ এপ্রিল : আজ ডঃ বি আর আম্বেদকরের ১৩১তম জন্মজয়ন্তী। এই দিনটি সামাজিক কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করেছে বিজেপি।

এদিন ৬  আগরতলা বিধানসভা কেন্দ্রের ১৩ নং ওয়ার্ডের উদ্যোগে ডঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে ঋষিপাড়া এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। ওই লিফলেটে ডা: বি আর আম্বেদকরের জীবনী সম্পর্কে লেখা রয়েছে। এছাড়াও এদিন বিজেপির স্থাপনা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে স্বচ্ছ ভারত কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বিজেপি প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা বলেন, বিজেপির স্থাপনা দিবস উপলক্ষে ৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দল। তার মধ্যে আজ একটি অন্যতম দিন।

ডঃ বি আর আম্বেদকরের জন্ম জয়ন্তীতে সমাজের পিছিয়ে পড়া মানুষদের কাছে তাঁর অবদান এবং জীবনী পৌঁছে দেওয়ার জন্যই এই লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানান ডা: মানিক সাহা।

Releated Posts

রবি মরশুমের ধান ক্রয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা

আগরতলা, ৩ জুলাই: রবি মরশুমের ধান ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক…

ByByReshmi Debnath Jul 3, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. দেবব্রত দাস

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. দেবব্রত দাসকে নিয়োগ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

উদ্বোধনের অপেক্ষায় ৫০ শয্যার আগরতলা সিভিল হাসপাতাল, সব প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

আগরতলা, ৩ জুলাই : আগরতলার প্রস্তাবিত ৫০ শয্যার সিভিল হাসপাতাল উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খুব শীঘ্রই হাসপাতালটির আনুষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা ও এনএইচএম কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব মীরা শ্রীবাস্তব

আগরতলা, ৩ জুলাই:  জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর বিভিন্ন কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ এবং রোগ নজরদারি…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top