News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভীম আর্মির উদ্যোগে বাবা সাহেবের জন্ম দিন পালিত
Image

ভীম আর্মির উদ্যোগে বাবা সাহেবের জন্ম দিন পালিত

আগরতলা, ১৪ এপ্রিল : বৃহস্পতিবার ভীম আর্মি ত্রিপুরা কমিটির উদ্যোগে ডা: বাবা সাহেব আম্বেদকরের ১৩১ জন্ম জয়ন্তী পালিত হয়। এদিন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ভারতরত্ন ডা: বাবা সাহেব আম্বেদকর এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দিনটি পালন করে ভীম আর্মি ত্রিপুরা কমিটি।

এদিন সংস্থার কর্মকর্তারা বাবা সাহেবের জীবনী তুলে ধরেন। তিনি বলেন, সংবিধান রচনা করে নতুন ভারতের যে স্বপ্ন দেখেছিলেন বাবাসাহেব তা এখনো স্বপ্নই রয়ে গেছে। কর্মকর্তারা বলেন, বাবাসাহেব জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সমাজের প্রত্যেকটি মানুষকে সমান অধিকার প্রদান করার লড়াই করে গেছেন। সংবিধানে প্রত্যেকের সমান অধিকারের ধারা লিপিবদ্ধ করেছেন তিনি।ভীম আর্মির কর্মকর্তাদের কথায়, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সংবিধানের রচয়িতা বাবাসাহেবকে নিয়ে রাজনীতি করছেন। তারা বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই আজও চলছে। যতদিন পর্যন্ত সমাজের প্রত্যেকটি মানুষ তাদের অধিকার আদায় করতে পারবে না, ততদিন পর্যন্ত ভারতরত্ন ডা: বি আর আম্বেদকর এর দেখানো পথেই ভীম আর্মি লড়াই করে যাবে।

Releated Posts

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026

নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন ফটিকরায় থানার অন্তর্গত সায়দারপার কাটাটিলা এলাকার পরিচিত যুবক সুব্রত মালাকার। তাঁর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনুঘাট আরডি ব্লকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তিপ্রা মথা পার্টির…

ByByTaniya Chakraborty Sep 7, 2026
Scroll to Top