News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Higher Secondary Exam : ত্রিপুরা : উচ্চ মাধ্যমিক টার্ম-২ পরীক্ষার সূচী পরিবর্তন
Image

Higher Secondary Exam : ত্রিপুরা : উচ্চ মাধ্যমিক টার্ম-২ পরীক্ষার সূচী পরিবর্তন

আগরতলা, ১৩ এপ্রিল (হি. স.) : ত্রিপুরায় উচ্চমাধ্যমিক টার্ম-২ পরীক্ষার সময়সূচি পরিবর্তীত হয়েছে। ২৫ এপ্রিল থেকে শুরু উচ্চ মাধ্যমিক টার্ম-২ পরীক্ষার সূচী পরিবর্তীত হয়ে  ২ মে করা হয়েছে। তাতে এবছর মাধ্যমিক টার্ম-২ পরীক্ষা শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে এবং উচ্চ মাধ্যমিক টার্ম-২ পরীক্ষা শুরু হবে ২ মে থেকে।

 আজ পর্ষদ সভাপতি ড. ভবতোষ সাহা জানান, জেইই মেইন পরীক্ষার দিনক্ষণ করোনার প্রাদুর্ভাবে পরিবর্তন করা হয়েছিল। বর্তমানে জেইই মেইন পরীক্ষা ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। পর্ষদ সভাপতি বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনেক পরীক্ষার্থী রয়েছেন যারা জেইই মেইন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন যারা জেইই মেইন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাই সূচি অনুযায়ী পরপর দুটি পরীক্ষা অনুষ্ঠিত হলে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হবেন ছাত্র-ছাত্রীরা। সেবিষয়ে চিন্তা করে মধ্য শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করেছে। নতুন সূচি অনুযায়ী আগামী ২ মে থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক টার্ম-২ পরীক্ষা, চলবে ১ জুন পর্যন্ত, জানান তিনি।

Releated Posts

ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বৃদ্ধের, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২৭ এপ্রিল: নিজ বাড়ির বারান্দায় এক প্রবীণ ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই তেলিয়ামুড়া থানাধীন জয়ন্ত কলইপাড়া…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

আগরতলা, ২৬ এপ্রিল: এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Apr 26, 2026

টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

আগরতলা, ২৬ এপ্রিলঃ টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপির ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Apr 26, 2026

বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন  রাজ্যপাল

বক্সনগর, ২৬ এপ্রিল: বক্সনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৩তম পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top