News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest: টিএসআর নিয়োগের দাবিতে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে গিয়ে আটক দুই চাকুরীপ্রত্যাশী
Image

Protest: টিএসআর নিয়োগের দাবিতে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে গিয়ে আটক দুই চাকুরীপ্রত্যাশী

আগরতলা, ১২ এপ্রিল (হি. স.) : টিএসআরে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনের বাইরে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হলেন দুই চাকুরী প্রত্যাশী। মূলত, পুলিশী বাধা অমান্য করা এবং আইন-শৃংখলা পরিস্থিতি বজায় রাখার জন্যই পুলিশ তাঁদের আটক করেছে।

চাকুরী প্রত্যাশীদের অভিযোগ, ২০১৬ সালে টিএসআর নিয়োগে ইন্টারভিউ দিয়েছিলেন ৪১৮ জন। কিন্ত, তখন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও তাঁদের চাকুরী দেওয়া হয়নি। তাঁদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল এবং মেরিট লিস্টও বের হয়েছিল। কিন্ত, কোন এক অজ্ঞাত কারণে তাঁদের নিয়োগ দেওয়া হয়নি।

এদিকে, ২০১৮ সালে ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর বিজেপি-আইপিএফটি জোট সরকার নতুন নিয়োগ নীতি প্রণয়ন করেছে। তাতে, ওই চাকুরী প্রত্যশিরা নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্ত হয়েছিলেন। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী তিন মাসের মধ্যে টিএসআর নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্ত, আজও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। তাঁদের অভিযোগ, ২০১৭ সালে টিএসআর নিয়োগে যাঁরা পরীক্ষা দিয়েছিলেন তাঁদের চাকুরী হয়েছে। কিন্ত, ২০১৬ সালের চাকুরী প্রত্যাশীরা এখনও ঝুলে রয়েছেন। তাই, আজ তাঁরা প্রথমে সিটি সেন্টারের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। সেখান থেকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য রওয়ানা দিলে পুলিশ তাঁদের বাধা দেন। পুলিশী বাধা অতিক্রম করে তাঁরা মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে গেলে দুই জন চাকুরী প্রত্যাশীকে পুলিশ আটক করেছে। 

Releated Posts

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top