News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেওঘরে রোপওয়ে ভেঙে মৃত দুই; উদ্ধার ৩০ জন, খোঁজ নেই ১৮ জনের
Image

দেওঘরে রোপওয়ে ভেঙে মৃত দুই; উদ্ধার ৩০ জন, খোঁজ নেই ১৮ জনের

দেওঘর, ১১ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের পবিত্র শহর দেওঘরে ত্রিকূট পাহাড়ে রোপওয়ে ভেঙে প্রাণ হারালেন দুই মহিলা। গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১০ জন। দীর্ঘ সময় ধরে উদ্ধারকাজ চালানোর পর উদ্ধার করা সম্ভব হয়েছে ৩০ জনকে, এখনও ১৮ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় সেনাবাহিনী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

রবিবার বিকেলে আচমকাই ভেঙে পড়ে রোপওয়েটি, তার পর থেকে সোমবার বেলা পর্যন্ত ৪৮ জন ওই রোপওয়েতে ঝুলতে থাকেন। দুর্ঘটনার খবর পেয়ে তৎপর হয় প্রশাসন। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। ডাকা হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। পাশাপাশি নামানো হয়েছে সেনা এবং সেনাবাহিনীকেও। উদ্ধারকাজে নেমেছে বায়ুসেনার দু’টি এমআই-১৭ কপ্টার। ঝাড়খণ্ডের মন্ত্রী হাফিজুল হাসান জানিয়েছেন, “৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ১৮ জন নিখোঁজ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় সেনাবাহিনী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।” মন্ত্রী হাসান বলেছেন, “রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই দুর্ঘটনা ঘটতে পারে। তদন্ত দল গঠন করা হবে। আমাদের অগ্রাধিকার হল জীবন বাঁচানো।”

দেওঘরে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য ওই রোপওয়ে ব্যবহার করা হয়। পর্যটকদের কাছে এই রোপওয়ে যাত্রা বেশ জনপ্রিয়ও। রবিবার বিকেল ৪.৩০ মিনিট নাগাদ ত্রিকূট পাহাড়ের ওই রোপওয়ে আচমকাই ভেঙে পড়ে। ডাউন স্টেশন থেকে রোপওয়ে শুরু হতে না হতেই পাহাড়ের চূড়ায় অবস্থিত রোপওয়ের ইউটিপি স্টেশনের রোলারটি হঠাৎ ভেঙে যায়। এরপর রোপওয়ের ২৩টি ট্রলি নিমেষে সাত ফুট নিচে ঝুলে পড়ে। প্রথমেই ৪০ ফুট উপরে থাকা একটি ট্রলি খাদে পড়ে যায়, যাতে পাঁচজন আরোহী ছিলেন। স্থানীয় লোকজন ও রোপওয়ে শ্রমিকরা মিলে ওই ট্রলিতে আটকে পড়া পাঁচজনকে উদ্ধার করেন। এই ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের এবং বাকি ট্রলি গুলিতে আটকে পড়েন মোট ৪৮ জন পর্যটক। তাঁরা রাতভর ওই রোপওয়েতে ঝুলতে থাকেন। উদ্ধারকাজে নামানো হয়েছে বায়ুসেনার কপ্টার। সরকারিভাবে জানানো হয়েছে, একজনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোপওয়ে ভেঙে পড়ার ফলে নীচের দু’টি ট্রলি পাথরের সঙ্গে ধাক্কা খায়। দুই ট্রলির আরোহী সবাই গুরুতর আহত হন। এই দুর্ঘটনায় মৃত্যু হয় সুমন্তী দেবী নামে এক মহিলার। ট্রলির ভেতরে আটকে পড়া সবাই আহত হয়েছেন। আহতদের অধিকাংশই বিহারের বাসিন্দা। আহতরা হলেন-গোবিন্দ ভোক্তা, ভূপেন্দ্র বর্মন, দীপিকা বর্মন, অজ্ঞাত এক বছরের শিশু, রূপা কুমারী, সোনি দেবী, রমন কুমার শ্রীবাস্তব, সুধা রানী ও খুশবু রানী।

Releated Posts

ক্যাপ্টেন স্মিত মাচ্চারের পাশে না দাঁড়ানোয় গান্ধী পরিবারের বিরুদ্ধে বিজেপির তোপ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারের সাহসিকতার ঘটনায় গান্ধী পরিবারের নীরবতা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Oct 4, 2026

শ্যামজি কৃষ্ণ বর্মা মাতৃভূমির পরাধীনতার শৃঙ্খল ভাঙতে জীবন উৎসর্গ করেছিলেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী ও বিশিষ্ট পণ্ডিত শ্যামজি কৃষ্ণ বর্মার জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top