News Flash

  • Home
  • দেশ
  • কোভিডের এক্স-ই প্রজাতি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই : এন কে অরোরা
Image

কোভিডের এক্স-ই প্রজাতি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই : এন কে অরোরা

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের নতুন এক্স-ই ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আশ্বস্ত করলেন ডাঃ এন কে অরোরা। টিকাকরণ সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল উপদেষ্টা গোষ্ঠীর প্রধান এন কে অরোরা সোমবার জানিয়েছেন, এক্স সিরিজের ওমিক্রন ভ্যারিয়েন্ট, গুরুতর রোগের কারণ হয় না, ভারতীয় তথ্য পরিসংখ্যান অনুযায়ী অতি দ্রুত হারে এই প্রজাতি ছড়িয়ে পরার এখনও কোনও প্রমাণ নেই।

ভারত যখন সুস্থ হচ্ছে, এমন সময় করোনার এক্স-ই প্রজাতি চিন্তা বাড়াচ্ছে। মহারাষ্ট্র এবং গুজরাট থেকে ওমিক্রনের দু’টি সাব-ভ্যারিয়েন্টের হাইব্রিড সংস্করণে আক্রান্ত হওয়ার খবরের প্রেক্ষিতে টিকাকরণ সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল উপদেষ্টা গোষ্ঠীর চেয়ারম্যান এন কে অরোরা আজ জানিয়েছেন, ওমিক্রন অনেক নতুন প্রজাতির জন্ম দিচ্ছে। এটি এক্স-ই এবং অন্যদের মত এক্স সিরিজের। এই প্রজাতি আসতেই থাকবে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভারতে এই প্রজাতি ছড়িয়ে পরার এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top