News Flash

  • Home
  • দেশ
  • Murder Case: মগরাহাট জোড়া খুনে অভিযুক্ত জানে আলমের ১৪ দিনের পুলিস হেফাজত

Murder Case: মগরাহাট জোড়া খুনে অভিযুক্ত জানে আলমের ১৪ দিনের পুলিস হেফাজত

কলকাতা, ১১ এপ্রিল (হি.স.) : মগরাহাট জোড়া খুন কাণ্ডে মূল অভিযুক্ত জানে আলম মোল্লাকে ১৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল ডায়মন্ড হারবার এসিজেএম আদালত। অভিযুক্তকে সোমবার পুলিসি হেফাজতে চেয়ে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৪, ৩০২,২৫/২৭ অস্ত্র আইন ধারায় মামলা রুজু করেছে মগরাহাট থানার পুলিস।

তদন্তে নেমে পুলিস জানতে পারে, জোড়া খুনের পর দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল অভিযুক্ত। খুনের ঘটনার পর থেকেই ফেরার ছিল জানে আলম। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে রবিবার তাঁকে গ্রেফতার করে চারু মার্কেট থানার পুলিস।বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তের গাড়ি। এর পর তাঁকে মগরাহাট থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক জেরার পর পুলিস জানতে পারে, শনিবার রাতে কলকাতা মেডিক্যাল কলেজের পার্কিং এরিয়ায় লুকিয়ে ছিল জানে আলম। গাড়ি চালিয়ে পালানোর সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

Releated Posts

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top