News Flash

  • Home
  • মুখ্য খবর
  • DYFI : ডিওয়াইএফআই জিরানীয়া কমিটির সম্মেলন অনুষ্ঠিত
Image

DYFI : ডিওয়াইএফআই জিরানীয়া কমিটির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ দেশের সংবিধান রক্ষা, দেশ রক্ষা এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশ জুড়ে তীব্র লড়াই সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব৷ রবিবার আগরতলা মেলার মাঠ সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ে ডিওয়াইএফআই জিরানিয়া মহুকুমা কমিটির প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব এই আহ্বান জানিয়েছেন৷

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অভিযোগ করেন বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে দেশের সংবিধান আক্রান্ত৷ মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে৷ স্বাধীন-সারভৌম ধর্মনিরেপক্ষ দেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে৷ বেকারদের কর্মসংস্থানের কোন উদ্যোগ নেই৷ বিজেপির নেতৃত্বাধীন সরকার দেশের ক্ষমতায় আসীন হওয়ার আগে বেকারদের কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু সেই সব প্রতিশ্রুতি পালন করছে না বর্তমান সরকার৷ সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনে অবিলম্বে বেকারদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন আগামী ৫ এবং ৬ মে আগরতলায় ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে এবং ১২ থেকে ১৫ মে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে৷ সম্মেলন কে সামনে রেখে রাজ্যের প্রতিটি মহকুমায় ডিওয়াইএফআইয়ের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ রবিবার সিপিআইএম পশ্চিম জেলা অফিসে আয়োজিত জিরানিয়া মহকুমা সম্মেলন থেকে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি৷ এদিন সম্মেলনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন ওয়াইফাই রাজ্য সম্পাদক নবারুণ দেব৷

এছাড়া সিপিআইএম এবং সিকিউর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ জিরানিয়া মহকুমা সম্মেলনকে কেন্দ্র করে ডিওয়াইএফআই কর্মী-সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

স্নান করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধা, পুকুর থেকে উদ্ধার মৃতদেহ

আগরতলা, ১১ জুন: কমলপুর মহকুমার বালিগাঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে স্নান করতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা শান্তি নিকেতন কলেজের কর্মী মনীষা দাসের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

আগরতলা, ১১ জুন: ত্রিপুরা শান্তি নিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের গার্লস হোস্টেলে কর্মরত মনীষা দাসের রহস্যজনক মৃত্যুকে ঘিরে…

ByByReshmi Debnath Jun 11, 2026

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top