News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest : পট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল কংগ্রেস সেবাদলের
Image

Protest : পট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল কংগ্রেস সেবাদলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে কংগ্রেস সেবাদল৷ এদিন আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে কংগ্রেস ভবনের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশ পুত্তলিকা দাহ করা হয়৷ প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সেবাদলের রাজ্য মুখ্য সংগঠক নিত্যগোপাল রুদ্র পাল বলেন ,কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার জনগণের প্রতি রীতিমত যুদ্ধ ঘোষণা করেছে৷ প্রতিনিয়ত পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্যবৃদ্ধি ঘটানো হচ্ছে৷

তিনি অভিযোগ করেন, ২০১৪ সালে বিজেপি দেশের ক্ষমতায় আসার আগে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় আসলে পেট্রোল ডিজেল এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য রাশ করা হবে৷ কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি৷ প্রতিশ্রুতি এর বিপরীত ধর্মী কাজকর্ম করে চলেছে বিজেপির নেতৃত্বাধীন সরকার৷ তারা দেশের জনগণের সঙ্গে দ্বিচারিতা করছে বলেও তিনি অভিযোগ করেন৷

প্রসঙ্গক্রমে তিনি বলেন বিজেপি দেশের ক্ষমতায় আসার আগে দেশে পেট্রোলের দাম লিটার প্রতি ৬০ টাকার নিচে ছিল৷ বর্তমানে পেট্রোলের দাম প্রায় ১১০ টাকায় পৌঁছে গেছে৷ ডিজেল রান্নার গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী এর মূল্য দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে৷ কেন্দ্রীয় সরকারের এ ধরনের জনবিরোধী কাজকর্মের প্রতিবাদে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি আরও জোরদার করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেছেন৷

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top