News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Thief : বিলোনীয়ায় আনন্দময়ী কালী বাড়িতে দুঃসাহসিক চুরি
Image

Thief : বিলোনীয়ায় আনন্দময়ী কালী বাড়িতে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার আর্য কলোনি আনন্দময়ী কালী বাড়িতে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরেরা কালী বাড়ি মন্দির এর দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে প্রণামী বাক্স এবং মাইক সেট সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে গেছে৷ রবিবার সকালে পূজারী মন্দির খুলতে গিয়ে লক্ষ্য করেন মন্দিরের দরজা তালা ভাঙ্গা৷ ভিতরে ঢুকে লক্ষ করেন সবকিছু লন্ডভন্ড৷৷ প্রণামী বাষ্প এবং মাইল সেন্ড মন্দিরের ভেতরে নেই৷ সঙ্গে সঙ্গে পূজারী বিষয়টি স্থানীয় জনগণ এবং মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তাদের জানান৷

কালীমন্দিরে চুরির ঘটনার খবর পেয়ে ভক্ত প্রাণ মানুষজন মন্দিরে এসে ভিড় জমান৷ খবর দেওয়া হয় বিলোনিয়া থানার পুলিশকে৷ খবর পেয়ে বিরুনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত মন্দির থেকে চুরি করে নিয়ে যাওয়া প্রণামী বাষ্প কিংবা অন্যান্য সামগ্রী উদ্ধারের কোনো সংবাদ নেই৷ উল্লেখ্য চোরেরা ধর্মীয় স্থানকেও দিচ্ছে না৷ ধর্মীয় স্থানে একের পর এক এ ধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ অবিলম্বে অভিযুক্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে জোরালো দাবি উঠেছে৷ পাশাপাশি এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য দাবি জানানো হয়েছে৷

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top