News Flash

  • Home
  • বিদেশ
  • দেশের বর্তমান পরিস্থিতিতে বিদেশি সাহায্য প্রয়োজন : শ্রীলঙ্কার অর্থমন্ত্রী
Image

দেশের বর্তমান পরিস্থিতিতে বিদেশি সাহায্য প্রয়োজন : শ্রীলঙ্কার অর্থমন্ত্রী

কলম্বো, ৯ এপ্রিল (হি. স.) : চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এই পরিস্থিতি সামাল দিতে আগামী ছয় মাসের মধ্যে তিন বিলিয়ন মার্কিন ডলার অর্থের সাহায্যের প্রয়োজন। এই অর্থে জ্বালানি থেকে ওষুধ বা নিত্যপ্রয়োজনীয় জিনিস মজুত করা সম্ভব হবে বলে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী জানিয়েছেন।

জানা গিয়েছে, শ্রীলঙ্কা জ্বালানির জন্য ভারতের কাছ থেকে আরও ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ক্রেডিট লাইন চাইবে। আগামী পাঁচ সপ্তাহের জন্য তা যথেষ্ট। পাশাপাশি শ্রীলঙ্কার সরকার এশিয়ান ডেভালপমেন্ট ব্যাঙ্ক, বিশ্বব্যাঙ্ক, আমেরিকা, চিন, ব্রিটেন ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে সাহায্যের আবেদন করবে। শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বলেন, এই মুহূর্তের বিশ্বের দেশগুলোর কাছে সাহায্য চাওয়া ছাড়া কোনও উপায় নেই। শ্রীলঙ্কার সঙ্কটের সময় ভারতের ওপরই দ্বীপরাষ্ট্রটি নির্ভর করছে।

প্রসঙ্গত, কোভিডের সময় থেকে শ্রীলঙ্কার পরিস্থিতি খারাপ হতে থাকে। লকডাউনের জেরে দেশে আর্থিক অবস্থার আরও অবনতি হতে থাকে। সম্প্রতি শ্রীলঙ্কা জুড়ে বিদ্যুৎ নেই। ওষুধ, জ্বালানী, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের হাহাকার দেখতে পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে দেশের মানুষ বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমে পড়েছেন।

Releated Posts

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে অভিযোগ জমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশে পদত্যাগের মাত্র দু’দিনের মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি)…

ByByNews Desk Jul 27, 2026

প্রথম টানেল সড়কের উদ্বোধন করল নেপাল, শুরু হল ‘টানেল যুগ’-এর যাত্রা

কাঠমান্ডু, ২৭ জুলাই (আইএএনএস): ইতিহাস গড়ে দেশের প্রথম সড়ক টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করল নেপাল। সোমবার কাঠমান্ডু উপত্যকার পশ্চিম…

ByByNews Desk Jul 27, 2026

ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের, বলল— ‘এ ধরনের হামলা অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): বাণিজ্যিক জাহাজ এমভি ওমোরফি-তে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্দর পোলিশচুককে…

ByByNews Desk Jul 27, 2026

বাংলাদেশে ছাত্রলীগের সদস্যদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশের আওয়ামী লীগ অভিযোগ করেছে, তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিএসএল)-এর সঙ্গে যুক্ত হাজার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top