News Flash

  • Home
  • ত্রিপুরা
  • BMS : পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ভারতীয় মজদুর সংঘের ডেপুটেশন
Image

BMS : পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ভারতীয় মজদুর সংঘের ডেপুটেশন

আগরতলা, ৭ এপ্রিল : ১৫ দফা দাবিতে ভারতীয় মজদুর সংঘ পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধনের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সিএনজি, পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য হ্রাস করা। 


দাবিগুলির সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় মজদুর সংঘের নেতা উত্তম সরকার বলেন, পেট্রোল-ডিজেল এবং রান্নার গ্যাস সহ সিএনজির মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন। বিশেষ করে যানবাহনের চালকরা আর্থিক দিক দিয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন। অবিলম্বে পেট্রোল -ডিজেল ও রান্নার গ্যাস সহ সিএনজির মূল্য হ্রাস না করা হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। সে কারণেই সরকারকে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তিনি অনুরোধ জানিয়েছেন।

 
এছাড়া অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, রেগাশ্রমিক সহ অন্যান্যদের মজুরি ও বেতন বৃদ্ধি করা। সরকারি কর্মচারীদের ৩১% মহার্ঘ ভাতা অবিলম্বে রিলিজ করা গ্র্যাচুইটির পরিমাণ দশলক্ষ টাকা থেকে বৃদ্ধি করে কুড়ি লক্ষ টাকা করা, পেনশন পলিসি বাতিল করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা প্রভৃতি। একই সঙ্গে সুষ্ঠু বদলী নীতি চালু করার জন্য সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top