News Flash

Image

Accident : বিলোনীয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত দুুজন

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৭ এপ্রিল৷৷ পৃথক পৃথক দু’টি দুর্ঘটনায় মারা গেলেন দুইজন৷ দুটি ঘটনাই বিলোনিয়া থানা এলাকায়৷ সকাল ১০-৩০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে৷ একটি ঘটনা ঘটে বিলোনিয়া জোলাইবাড়ি নির্মীয়মান জাতীয় সড়কের পাশে দক্ষিণ সোনাইছড়ি রজনী সর্দার পাড়া এলাকায়৷ এই এলাকায় পূর্ত দপ্তর এর অধীন রাস্তা তৈরির কাজ চলছিল৷ সেই রাস্তাতে রোলার চালাচ্ছিল সমর কৃষ্ণ দাস৷ বয়স আনুমানিক পঞ্চান্ন৷ হঠাৎ রোলারটি চলন্ত অবস্থায় একটি ওয়ালের উপর উঠে গেলে রোলারটি কাত হয়ে যায়৷ এই অবস্থায় রোলার চালক সমর কৃষ্ণ দাস রোলার থেকে ছিটকে পড়ে চাকার নিচে৷ খবর দেওয়া হয় বিলোনিয়া দমকল বাহিনীকে৷ দ্রুত দমকলকর্মীরা ছুটে গিয়ে দুইটি ড্রজারের  সাহায্য নিয়ে রোলারের নিচে থেকে সমর কৃষ্ণ  দাস কে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷

মৃত সমর কৃষ্ণ দাসের বাড়ি বিলোনিয়া শহর সংলগ্ণ বিবেকানন্দ কলোনি এলাকায়৷ একই সময়ে অপর ঘটনাটি ঘটে বিলোনিয়া শহর সংলগ্ণ ঈশান চন্দ্র নগরের কদমতলা এলাকায়৷ দ্রুত গতিতে থাকা একটি ইটবোঝাই টিপারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে একটি জিতু পিকআপ ভ্যানের৷ এতে পিকআপ ভ্যানের চালক রাধেশ্যাম দাস গাড়ির মধ্যে আটকে গিয়ে থেঁতলে যায়৷ অপরদিকে ট্রীপারের চালক পালিয়ে যেতে সক্ষম হয়৷ দ্রুত ছুটে এসে এলাকাবাসী খবর দেয় দমকল বিভাগে৷ দুটি ঘটনা একই সাথে হওয়ায় দমকলকর্মীরা কিছুটা দেরিতে পৌঁছালে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়৷ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও৷

পরবর্তী সময়ে ড্রজারের এর সহযোগিতায় পিকআপ ভ্যানের চালক রাধেশ্যাম দাস কে গাড়ি থেকে উদ্ধার করা হয়৷ এতে সময় লাগে প্রায় এক ঘন্টা৷ দ্রুত অ্যাম্বুলেন্সে করে পিকআপ ভ্যানের চালককে বিলোনিয়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করে৷ মৃত রাধেশ্যাম দাস এর বাড়ি পি আর বাড়ি থানাধীন  সিদ্ধিনগর দাস পাড়া এলাকায়৷ বয়স আনুমানিক ৩৯ বছর৷ সে গাড়ির মালিক এবং চালক নিজেই৷ একই সাথে দুটি পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যুতে হাসপাতাল চত্বরে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ পুলিশ এ দুটি বিষয়ে অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷ আজই মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবার-পরিজনদের হাতে তুলে দেওয়া হবে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top