News Flash

  • Home
  • প্রধান খবর
  • জ্বালানি ভাণ্ডার শূন্য শ্রীলঙ্কার, ফের ডিজেল দিয়ে সাহায্য ভারতের
Image

জ্বালানি ভাণ্ডার শূন্য শ্রীলঙ্কার, ফের ডিজেল দিয়ে সাহায্য ভারতের

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি. স.) : জ্বালানি ভাণ্ডার শূন্য শ্রীলঙ্কার । বিপর্যস্ত গণ পরিবহণ। এই পরিস্থিতিতে ফের একবার জ্বালানি দিয়ে সাহায্য করছে ভারত। কেন্দ্রীয় সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৬ হাজার টন জ্বালানি সরবরাহ করা হয়েছে শ্রীলঙ্কায়। এই নিয়ে মোট ২ লক্ষ ৭০ হাজার টন জ্বালানি পাঠানো হল শ্রীলঙ্কায়। ভারত সরকার ক্রেডিট লাইনেই শ্রীলঙ্কাকে জ্বালানি ও খাদ্যশস্য দিয়ে সাহায্য করছে।

কেন্দ্রীয় সূত্রে জানানো হয়েছে, শ্রীলঙ্কার জ্বালানি ভাণ্ডার শূন্য হয়ে যাওয়ায়, কিছুটা হলেও যাতে চাহিদা মেটানো যায় এবং অর্থনীতিতে স্থিতাবস্থা আসে, তার জন্যই এই সাহায্য করা হচ্ছে। এর আগেও কেন্দ্রের তরফে ৪০ হাজার লিটার ডিজেল পাঠানো হয়েছিল। ১০ কোটি ক্রেডিট ডলারে ওই ডিজেল দেওয়া হয়েছিল। এই দফায় ৩৬ হাজার মেট্রিক টন পেট্রোল ও ৪০ হাজার মেট্রিক টন ডিজেল পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, শ্রীলঙ্কায় যে আর্থিক অস্থিরতা দেখা দিয়েছে, তার জেরে গোটা দেশেই বিক্ষোভ দেখা দিয়েছে।সাধারণ মানুষ দেশের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ইস্তফার দাবি করেছেন। ইতিমধ্যেই মন্ত্রিসভার ২৬ জন সদস্যই ইস্তফা দিয়েছেন। নতুন করে যে চারজন মন্ত্রীকে দেশ সামলানোর জন্য নিয়োগ করেছিলেন প্রেসিডেন্ট, তাদের মধ্যেও অর্থমন্ত্রী ইস্তফা দিয়েছেন।

Releated Posts

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top