News Flash

  • Home
  • দেশ
  • CBI: ‘বেশিরভাগ তথ্যপ্রমাণ নষ্ট হয়ে গেছে’, হাইকোর্টে রামপুরহাটকাণ্ডে সিবিআইয়ের প্রাথমিক রিপোর্ট
Image

CBI: ‘বেশিরভাগ তথ্যপ্রমাণ নষ্ট হয়ে গেছে’, হাইকোর্টে রামপুরহাটকাণ্ডে সিবিআইয়ের প্রাথমিক রিপোর্ট

কলকাতা, ৭ এপ্রিল (হি. স.) : রামপুরহাটকাণ্ডে হাইকোর্টে প্রাথমিক রিপোর্ট পেশ করল সিবিআই। সেখানে বলা হয়েছে যে, ‘তদন্তভার নেওয়ার পর বেশ কিছুদিন কেটে গেছে। ভাদু শেখের বাড়ি ও আশেপাশে মানুষ হাঁটাচলা করেছে। তাই তথ্যপ্রমাণের বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে। তবে আদালত নির্দেশ দিলে আমরা তদন্তভার গ্রহণ করব’।

রিপোর্টে এও বলা হয়, ‘আমরা এই মামলার তদন্তে টাওয়ার ডাম্পিং প্রযুক্তি ব্যবহার করেছি’। হাইকোর্টে বৃহস্পতিবার এমনটাই জানাল সিবিআই। অন্যদিকে রাজ্য সরকার হাইকোর্টে জানায়, ‘রামপুরহাটে একটি এফআইআর-এই ভাদু খুনের মামলার ভার সিবিআইকে দেওয়ার আর্জি ছিল। পুলিশ এই মামলার তদন্ত করছে। তাই সিবিআইকে তদন্তভার দেওয়ার প্রয়োজন নেই’। রাজ্যের মন্তব্যর প্রেক্ষিতে আদালত জানতে চায়, ‘কারা ভাদু শেখের খুনের ঘটনার তদন্ত করছে?’ তবে মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রয়েছে।
প্রসঙ্গত, রামপুরহাটের বগটুই গ্রামে গত ২১ মার্চ রাতে তৃণমূলের উপ প্রধান ভাদু শেখ খুনের পরপরই রোষের আগুন জ্বলে ওঠে। বগটুই গ্রামে পরপর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৯ জনের। প্রথমে রাজ্য পুলিশের সিট ঘটনার তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সেই মতো কেন্দ্রীয় সংস্থা ঘটনার তদন্ত করে।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top