News Flash

  • Home
  • দেশ
  • CBI: তোলাবাজি মামলায় অনিল দেশমুখকে হেফাজতে নিল সিবিআই
Image

CBI: তোলাবাজি মামলায় অনিল দেশমুখকে হেফাজতে নিল সিবিআই

মুম্বই, ৬ এপ্রিল (হি.স.) : সিবিআই বুধবার মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে তাদের হেফাজতে নিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তার বিরুদ্ধে তোলাবাজির মামলা করেছিল। শীঘ্রই তাকে সিবিআই আদালতে পেশ করা হবে।

সিবিআই আদালতকে জানায়, দেশমুখ ৪০০ কোটি টাকার আর্থিক তছরূপ মামলায় স্বাস্থ্যের কারণ উল্লেখ করে সিবিআই জিজ্ঞাসাবাদ এড়াতে চাইছিলেন।
সিবিআই প্রাক্তন মুম্বই পুলিশ অফিসার শচীন ওয়াজে এবং দেশমুখের দুই ঘনিষ্ঠ সহযোগী কুন্দন শিন্ডে এবং সঞ্জীব পালান্দেকে হেফাজতে নিয়েছে। এই মামলায় এই তিন অভিযুক্ত বিশেষ পিএমএলএ আদালতের বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন।

প্রসঙ্গত, বিশেষ পিএমএলএ আদালত এবং বিশেষ সিবিআই আদালতের অনুমোদন পেয়ে সোমবার এই তিনজনকে হেফাজতে নেয় সিবিআই। দেশমুখের হেফাজতে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু দেশমুখ হাসপাতালে থাকায় তদন্তকারী সংস্থা আদালতের নির্দেশ সত্ত্বেও তার হেফাজত নিতে পারেনি।
সোমবার সিবিআই শচীন ওয়াজে এবং অন্য দুজনকে হেফাজতে নেওয়ার পরে একটি বিশেষ সিবিআই আদালতে হাজির করে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top