News Flash

  • Home
  • বিদেশ
  • Sri Lanka : দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইস্তফা দিলেন শ্রীলঙ্কার নয়া অর্থমন্ত্রী
Image

Sri Lanka : দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইস্তফা দিলেন শ্রীলঙ্কার নয়া অর্থমন্ত্রী

কলম্বো, ৫ এপ্রিল (হি. স.) : চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটে বেসামাল অবস্থা শ্রীলঙ্কায়। সেদেশের মন্ত্রীসভার ২৬ জন সদস্য পদত্যাগ করেন। সোমবার নতুন করে দায়িত্ব নেওয়ার পরের দিনই ইস্তফা দিলেন নয়া অর্থমন্ত্রী আলি সাবরি।


সোমবার সেদেশের মন্ত্রীসভার ২৬ জন সদস্য পদত্যাগ করা নিয়ে মাহিন্দা রাজাপাক্ষের সরকারকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা প্রেমদাসা। সোমবার ফের শ্রীলঙ্কার নতুন মন্ত্রিসভা গঠিত হলে, সেখানেও কয়েক ঘণ্টার মধ্যে ভাঙন ধরে। সোমবার শ্রীলঙ্কার অর্থমন্ত্রী পদে বহাল হন আলি সাবরি। নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে না নিতেই মঙ্গলবার তিনি ইস্তফা দেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষের কাছে নিজের ইস্তফা পত্র জমা দেন সাবরি। যেখানে তিনি জানান, বর্তমানে দেশের যা অবস্থা, তাতে তিনি দায়িত্বভার সামলাতে পারবেন না। প্রেসিডেন্ট যাতে তাঁর জায়গায় অন্য কাউকে নিযুক্ত করেন।


প্রসঙ্গত, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া দামে করুণ দুর্দশার মধ্যে শ্রীলঙ্কার নাগরিকরা। চালের দাম ২২০ টাকা প্রতি কিলোগ্রাম এবং এক কিলোগ্রাম গুঁড়ো দুধ বিক্রি হচ্ছে ১৯০০ টাকা দরে। ফলের দামও আকাশছোঁয়া। মঙ্গলবার কলম্বোর একটি বাজারে আপেল বিক্রি হয়েছে ১০০০ টাকা প্রতি কিলোগ্রাম, নাশপাতি বিক্রি হয়েছে ১৫০০ টাকা প্রতি কিলোগ্রাম দরে। মানুষের হাতে টাকা নেই। ঠিকমতো বিদ্যুৎ নেই, খাবার নেই, অগ্নিমূল্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম, সবমিলিয়ে দুর্দশার মধ্যে শ্রীলঙ্কার নাগরিকরা।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top