News Flash

Image

Sensex : ধাক্কা শেয়ার বাজারে, পতন সূচকের

মুম্বই, ৫ এপ্রিল (হি. স.) : ফের ধাক্কা শেয়ার বাজারে। মঙ্গলবারও পতন হল সূচকের। সেনসেক্স ৪৩৫.২৪ পয়েন্ট পড়ে বন্ধ হয় ৬০,১৭৬.৫০ পয়েন্টে। নিফটির সূচক ৯৬ পয়েন্ট পড়ে বন্ধ হয় ১৭,৯৫৭.৪০ পয়েন্টে। চিন্তায় বিনিয়োগকারীরা।


এদিন এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি, বাজাজ ফিনান্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, কোটাক মাহিন্দ্রার শেয়ারের পতন ঘটে। লাভের মুখ দেখেছে আদানি পোর্টস, এনটিপিসি, টাটা মোটর্স, পাওয়ার গ্রিড কর্পোরেশন, টাটা কনজিউমার প্রোডাক্টস। বাজার বিশেষজ্ঞদের মতে, রুশ-ইউক্রেন সংঘাতের জেরে শেয়ার বাজারে চলছে অস্থিরতা। দালাল স্ট্রিটের পাশাপাশি অন্যান্য দেশের শেয়ারবাজারেও এই সংঘাতের প্রভাব লক্ষ্য করা গিয়েছে। তবে স্বস্তির বিষয়, সোনার দাম গত চারদিন ধরে এক রয়েছে। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম মঙ্গলবার ছিল ৪৭,৮০০ টাকা।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top