News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested: অসমে অস্ত্র মামলায় জড়িত বিহারের বাসিন্দা ত্রিপুরায় ধৃত
Image

Arrested: অসমে অস্ত্র মামলায় জড়িত বিহারের বাসিন্দা ত্রিপুরায় ধৃত

আগরতলা, ৫ এপ্রিল (হি. স) : অসমের বদরপুর থানায় অস্ত্র মামলায় জড়িত বিহারের বাসিন্দাকে আজ ত্রিপুরায় পুলিশ গ্রেফতার করেছে। অসমের পুলিশের দেওয়া তথ্য ও আবেদনের ভিত্তিতে খোয়াই জেলায় চাম্পাহওর থানার পুলিশ নালিয়াবাড়ী থেকে ইন্দ্রজিত যাদবকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাঁকে আশ্রয় দেওয়া বাড়ির মালিককে পুলিশ গ্রেফতার করেছে। কারণ, ওই বাড়িতে গাঁজা উদ্ধার হয়েছে। দুইজনের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশ এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে।

এ-বিষয়ে খোয়াই জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেন, অসম পুলিশ বিহারের খাগারিয়া জেলার বাসিন্দা ইন্দ্রজিত যাদবের বিষয়ে তথ্য পাঠিয়েছিল এবং তাঁকে গ্রেফতারের আবেদন জানিয়েছিল। ওই তথ্যের ভিত্তিতে আজ সকালে চাম্পাহওর থানার পুলিশ নালিয়াবাড়ী থেকে ইন্দ্রজিত যাদবকে গ্রেফতার করেছে। সাথে তাকে আশ্রয় দেওয়া বাড়ির মালিককেও পুলিশ হেপাজতে নিয়েছে। কারণ, ওই অভিযানে গিয়ে পুলিশ গাঁজাও উদ্ধার করেছে। তিনি জানান, ওই বাড়ি থেকে ২৫ কেজি উদ্ধার হয়েছে। তাঁদের দুইজনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু হয়েছে। 

প্রসঙ্গত, গত রবিবার অসমের বদরপুর থানায় ইন্দ্রজিত যাদবের বিরুদ্ধে অস্ত্র মামলা নথিভুক্ত হয়েছিল। এদিকে, গত রবিবার রাতেই বিহারের দুই বাসিন্দা অস্ত্র সহ পুলিশের জালে ধরা পরেছে। স্বাভাবিকভাবেই, ওই ঘটনার সাথে ইন্দ্রজিত যাদবের যোগাযোগ রয়েছে, এমনটা মনে করা হচ্ছে। ফলে, তাঁকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র কারবারে যুক্ত বড় চক্রের এবং ষড়যন্ত্রের কিনারা হবে বলেই ধারণা করা হচ্ছে।

Releated Posts

রেল ও জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি মেনে নেওয়া যায় না: সুদীপ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দাবি আদায়ে বারবার রেললাইন কিংবা জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আত্মসমর্পণকারী…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

দুই মহিলা সাংবাদিকের ওপর দিল্লি পুলিশের নির্যাতনের অভিযোগ, প্রতিবাদে সরব ত্রিপুরা পিপলস পার্টি

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দিল্লিতে শাহিন খান ও নাফিসা খান নামে দুই মহিলা সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top