News Flash

  • Home
  • মুখ্য খবর
  • CITU : পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামছে সি আই টি ইউ
Image

CITU : পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামছে সি আই টি ইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামছে সি আই টি ইউ৷ রবিবার মেলার মাঠে সিটুর রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন সি আই টি ইউর রাজ্য সভাপতি মানিক দে৷

সাংবাদিক সম্মেলনে সি আই টি ইউর রাজ্য সভাপতির অভিযোগ করেছেন বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের ক্রমাগত মূল্য বৃদ্ধি ঘটায় সাধারণ মানুষের উপর অধিক করের বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে৷ যেভাবে জ্বালানির মূল্য বৃদ্ধি করা হচ্ছে তাতে সাধারণ মানুষ বেকায়দায় পড়েছেন৷ তিনি আরো অভিযোগ করেন দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের ক্রমাগত মূল্যবৃদ্ধি ঘটানো হয়েছে৷

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য এর আগেই বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ অথচ তখন রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটায় নি৷ বর্তমানে যেভাবে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটানো হয়েছে তাতে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছেন৷

কেন্দ্রীয় সরকারের এ ধরনের জন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্য তিনি সকল অংশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷ বামপন্থী সংগঠনগুলি ইতিমধ্যেই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ময়দানে নেমে গেছে বলেও তিনি জানান৷ কেন্দ্রীয় সরকার জ্বালানির মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে গরিব মানুষের মাথার উপর অধিক বোঝা চাপানোর চেষ্টা থেকে বিরত না থাকলে বৃহত্তর আন্দোলন ছাড়া বিকল্প পথ নেই বলেও তিনি উল্লেখ করেন৷

Releated Posts

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top