News Flash

  • Home
  • দিনের খবর
  • মনরেগা-য় বাজেট কমানোর অভিযোগ সোনিয়ার, তীব্র কটাক্ষ অনুরাগের
Image

মনরেগা-য় বাজেট কমানোর অভিযোগ সোনিয়ার, তীব্র কটাক্ষ অনুরাগের

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): ‘মনরেগা’ প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লোকসভায় সরব হলেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। তাঁর অভিযোগ ‘মনরেগা’ প্রকল্পে বাজেট বরাদ্দ কমানো হয়েছে। বৃহস্পতিবার সংসদের নিম্নকক্ষে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের বাজেট কমানো হয়েছে। এ কারণে শ্রমিকরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমন পরিস্থিতিতে সরকারের উচিত পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা।’

যদিও সোনিয়ার অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র। লোকসভাতেই সোনিয়াকে উত্তর দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, “আমরা জিওট্যাগিং শুরু করেছি এবং এক্ষেত্রে কাজ করেছি। এখন মনরেগা কর্মীরা একটি বোতামে ক্লিক করে তাদের অ্যাকাউন্টে টাকা পান। প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী জন ধন যোজনা অ্যাকাউন্ট খুলেছেন এবং মনরেগা কর্মীদের টাকা সেই অ্যাকাউন্টগুলিতে ট্রান্সফার হয়েছে।” প্রসঙ্গত, এ দিন লোকসভায় জিরো আওয়ারে বিষয়টি উত্থাপন করেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, ”কিছু লোক কয়েক বছর আগে মনরেগা নিয়ে মজা করেছিল। যাইহোক, এই মনরেগা কোভিড এবং লকডাউনের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করেছিল। তবুও মনরেগা-র জন্য বরাদ্দ বাজেট কমানো হচ্ছে।”

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top