News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura Police : থানাকে ম্যানেজ করে জ্বালানি তেলের অবৈধ বাণিজ্যের অভিযোগ
Image

Tripura Police : থানাকে ম্যানেজ করে জ্বালানি তেলের অবৈধ বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩১ মার্চ৷৷ উত্তর জেলার কদমতলা থানা এলাকায় চলছে প্রকাশ্যে অবৈধ জ্বালানি তেলের রমরমা বাণিজ্য৷ সব দেখে শুনেও অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে কদমতলা থানার পুলিশ৷ 


মূলত, অসম-ত্রিপুরা ও ভারত-বাংলা সীমান্ত ঘেঁষা কদমতলা থানা এলাকাটি নেশা বানিজ্য থেকে শুরু করে, গবাদিপশু পাচার সহ অবৈধ জ্বালানি তেল বানিজ্যের মৃগয়া ভূমিতে পরিণত হয়েছে৷ আর তাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত রয়েছে স্থানীয় থানার বড় বাবুর৷ অভিযোগ, থানাকে ম্যানেজ করে অবাধে জ্বালানি তেল বানিজ্য যেন চিরাচরিত হয়ে দাঁড়িয়েছে৷ স্থানীয় থানা এলাকার কদমতলা, প্রেমতলা, লালছড়া, নতুন বাজার, কালাছড়া, মহেশপুর, সরলা, রানি বাড়ি, পিয়ারিছড়া, তারকপুর, রাজনগর বাজার এলাকায় অবাধে চলছে জ্বালিয়ে তেলের রমরমা ব্যবসা৷ 


মূলত প্রতিদিন রাজ্য সহ পাশ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলা থেকে বাঁকা পথে জ্বালানি তেল চোরা রাস্তায় কদমতলা এলাকায় ঢুকিয়ে বুক চিতিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে তেল মাফিয়ারা আঙ্গুল ফুলে কলাগাছ৷ তাছাড়া তেল মাফিয়ারা দিনের আলোতে জ্বালানি তেল বিভিন্ন বাজারে মজুদ রাখছে৷ আর তাতে করে রাজ্য সরকার যেমন রাজস্ব মার খাচ্ছে,সাথে অগ্ণিকান্ডের মতো বড়সর ঘটনার প্রবনতা থেকে যাচ্ছে৷ শুধু প্রবনতা বললে ভুল হবে, অবৈধ জ্বালানি তেল কদমতলা বাজারে মজুদ রাখার ফলে বিগত দিনে অগ্ণিকান্ডের ঘটনাও সংঘটিত হয়েছিল৷ 


যদিও স্থানীয় এলাকার জনগণ বিভিন্ন বার এই অবৈধ জ্বালানি তেল বানিজ্য রুখতে কদমতলা থানায় অভিযোগ করলেও নিট ফল থাকে শূন্য৷ স্থানীয়দের অভিযোগ, বর্তমান থানার ওসি দ্বায়িত্ব হাতে নেবার পর থেকেই এই অবৈধ জ্বালানি তেল বানিজ্যকে মদত দিচ্ছেন বলে, অভিযোগ৷তেল মাফিয়াদের মাসোহারায় তৃপ্তির ঢেঁকুর গিলছে পুলিশ৷ তাই স্থানীয়রা অবৈধ জ্বালানি তেল বানিজ্য রোধে উচ্চ পদস্থ আধিকারিকের হস্তক্ষেপ দাবি করছেন৷ অন্যথায় গনতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন থানা এলাকার জনগণ৷

Releated Posts

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

কমলপুরে এনএসএস-এর সাত দিনব্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন

আগরতলা, ৩০ জুলাই : সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কমলপুর পিএম শ্রী কে.সি.…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top