News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বারুণী স্নান : রোহিঙ্গা সমস্যা ও করোনার প্রকোপ, চার বছর পর সাব্রুমে বারুণী স্নানকে ঘিরে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা
Image

বারুণী স্নান : রোহিঙ্গা সমস্যা ও করোনার প্রকোপ, চার বছর পর সাব্রুমে বারুণী স্নানকে ঘিরে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা

আগরতলা, ৩০ মার্চ (হি. স.) : চার বছর পর সাব্রুমে বারুণী স্নান ও বারুণী মেলা শুরু হয়েছে। বাংলাদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ সমস্যা এবং করোনার প্রকোপে গত চার বছর ওই ধর্মীয় অনুষ্ঠান বন্ধ ছিল। আজ সাব্রুমে ধর্মপ্রাণ মানুষদের মধ্যে বারুণী স্নান ও মেলাকে ঘিরে ব্যাপক উত্সাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ওই অনুষ্ঠানকে ক্যামেরা বন্দী করে রাখতে উঠতি বয়সের ছেলেমেয়েদের মধ্যে রীতিমত প্রতিযোগীতা দেখা গেছে। অবশ্য, সারা ত্রিপুরায় বারুণী স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। চৈত্র মাসের এই পুণ্য লগ্নে বারুণী স্নানের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মানুষ পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন।

প্রসঙ্গত, দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের আমলীঘাটে আজ থেকে শুরু হয়েছে বারুণী স্নান ও মেলা। বহুকাল ধরেই আমলীঘাটে এই ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্ত, গত চার বছর ওই স্থানে বারুণী স্নান ও মেলা বন্ধ ছিল। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী আমলীঘাট এলাকায় মেলাকে কেন্দ্র করে প্রশাসনের তরফ থেকে অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, টিএসআর এবং বিএসএফের তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্তের ওপারে বাংলাদেশের ভূখণ্ড থেকে যাতে মানুষজন রাজ্যে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে। নদীর মাঝ বরাবর সীমানা নির্ধারণ করে দড়ি টাঙানো হয়েছে। ওপারে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীও কড়া নজরদারি রাখছে।

আজ সকাল থেকেই বারুণী স্নানের জন্য প্রচুর ধর্মপ্রাণ মানুষের সমাগম দেখা গেছে।এদিকে, আগরতলা, শান্তিরবাজার সহ ত্রিপুরার বিভিন্ন স্থানে ওই বারুণী স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলাকে ঘিরে ব্যবসায়ীদের ভিড় লেগেছে। সাব্রুম বাদে ত্রিপুরার অন্য স্থানে লাগাতর বারুণী স্নান ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজার মহকুমায় লাউগাং ও মুহুরী নদীর সঙ্গমস্থলে বারুণী স্নান ও মেলার আয়োজন করা হয়েছে। আগরতলায় হাওড়া নদীতে ওই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

Releated Posts

থানসা স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: গত ৫ বছর ধরে ‘থানসা’ স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা। গায়ের…

ByByReshmi Debnath Apr 3, 2026

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top