News Flash

  • Home
  • বিদেশ
  • Lockdown: দ্রুত সংক্রমণ বাড়ছে চিনে, কোভিড রুখতে সাংহাই শহরে জারি লকডাউন
Image

Lockdown: দ্রুত সংক্রমণ বাড়ছে চিনে, কোভিড রুখতে সাংহাই শহরে জারি লকডাউন

বেজিং, ২৮ মার্চ (হি.স.): চিনের বিভিন্ন শহরে বিগত কিছু দিন ধরে করোনা-সংক্রমণ বাড়ছে সংখ্যা বাড়ছে দ্রুত হারে। গত দু’বছরে সে দেশে কখনও পরিস্থিতির এমন অবনতি হয়নি। কোভিড রুখতে এবার চিনের তৃতীয় বৃহত্তম শহর সাংহাইয়ের অর্ধেক অঞ্চল জুড়ে জারি করা হয়েছে প্রথম দফার লকডাউন। সাংহাইয়ের স্থানীয় প্রশাসন রবিবার রাতে জানিয়েছে, শহর জুড়ে গণ পরীক্ষা শুরু হওয়ার সাংহাইয়ের অন্তর্গত পুডং আর্থিক জেলা এবং আশেপাশের অঞ্চলগুলি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত লকডাউন জারি থাকবে। দ্বিতীয় ধাপে, ঘনবসতিপূর্ণ ডাউনটাউন এলাকায় শুরু হবে পাঁচ দিনের লকডাউন।

চিনে বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১,২৭৫ জন। নতুন করে কারও মৃত্যু অবশ্য হয়নি। চিনে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ১৪৪,৫১৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৮ জনের। সুস্থতার সংখ্যাও কম নয়। চিনে ইতিমধ্যেই করোনা-মুক্ত হয়েছেন ১ লক্ষ ১২ হাজার ১৩২ জন।

Releated Posts

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top