News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সংঘর্ষ : বিজেপি ও তিপরা মথার মধ্যে সংঘর্ষ, দুই পুলিশ কর্মী সহ আহত বেশ কয়েকজন
Image

সংঘর্ষ : বিজেপি ও তিপরা মথার মধ্যে সংঘর্ষ, দুই পুলিশ কর্মী সহ আহত বেশ কয়েকজন

শান্তিরবাজার(ত্রিপুরা), ২২ মার্চ (হি. স.) : উন্নয়নমূলক কাজে ভাগ-বাটোয়ারা নিয়ে বিজেপি ও তিপরা মথার মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে জোলাইবাড়ি এলাকা। পরিস্থিতি মোকাবিলায় গিয়ে ওসি সহ দুই পুলিশ কর্মী আহত হয়েছেন। দুই রাজনৈতিক দলের কর্মীরাও আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সুত্রে খবর, আজ শান্তিরবাজার মহকুমায় জোলাইবাড়ি ব্লকের অধীন কলসী ভিলেজ সেন্টারে এডিসি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভাগ-বাটোয়ারা নিয়ে বিজেপি ও তিপরা মথার মধ্যে সংঘর্ষ হয়েছে। তাতে, দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

ওই ঘটনায় তিপরা মথার অভিযোগ, এডিসি-টে ক্ষমতা দখল করার পর থেকে বিজেপি কর্মীরা বিভিন্ন কাজে তিপরা মথাকে বাধা দিচ্ছেন। অতীতেও রেগার কাজে বিজেপি কর্মীরা বাধা দিয়েছেন বহুবার। এখন বহিরাগতদের এনে দুই দলের মধ্যে সংঘর্ষ বাধিয়েছে বিজেপি।

বিজেপির জোলাইবাড়ি মন্ডল সভাপতি অজয় রিয়াং দাবি করেন, তিপরা মথার অভিযোগ সম্পুর্ন ভিত্তিহীন। কলসী এডিসি ভিলেজে রেগা থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিজেপি সমর্থিতদের বাদ দেওয়া হচ্ছে। কাজ চাইতে গেলে উল্টে তিপরা মথার সমর্থকরা হামলা-হুজ্জুতি করছেন। তাঁর অভিযোগ, আজ তিপরা মথা বহিরাগতদের এনে এখানে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে।

এদিকে, দুই দলের মধ্যে সংঘর্ষে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পরেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন বাইখোড়া থানার ওসি রাজীব সাহা ও কনস্টেবল সিরাজ আহম্মেদ। তাঁরা বর্তমানে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে, এখনো এলাকায় আতঙ্কের পরিবেশ কায়েম হয়ে রয়েছে।

Releated Posts

রেল ও জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি মেনে নেওয়া যায় না: সুদীপ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দাবি আদায়ে বারবার রেললাইন কিংবা জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আত্মসমর্পণকারী…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

দুই মহিলা সাংবাদিকের ওপর দিল্লি পুলিশের নির্যাতনের অভিযোগ, প্রতিবাদে সরব ত্রিপুরা পিপলস পার্টি

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দিল্লিতে শাহিন খান ও নাফিসা খান নামে দুই মহিলা সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top