News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rajnath Singh: ৪৫-দিনে তৈরি ৭ তলা বহুতল কমপ্লেক্স, ডিআরডিও-কে কুর্নিশ প্রতিরক্ষা মন্ত্রীর
Image

Rajnath Singh: ৪৫-দিনে তৈরি ৭ তলা বহুতল কমপ্লেক্স, ডিআরডিও-কে কুর্নিশ প্রতিরক্ষা মন্ত্রীর

বেঙ্গালুরু, ১৭ মার্চ (হি.স.): মাত্র ৪৫-দিনের মধ্যেই ৭-তলা বহুতল কমপ্লেক্স তৈরি করে রেকর্ড গড়ল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। বেঙ্গালুরুতে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট প্রোজেক্টের জন্য এই বহুতল কমপ্লেক্স তৈরি করেছে ডিআরডিও। এত অল্প দিনে এমন একটি বহুতল নির্মাণের জন্য ডিআরডিও-কে অভিনন্দন ও কুর্নিশ জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (এডিই)-এ এফসিএস কমপ্লেক্সের উদ্বোধন করার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “বিশ্বে প্রথম ধরণের অনন্য প্রকল্প এটি। কোনও অলৌকিক ঘটনা থেকে কোনও অংশে কম নয়, আগে একটি প্রজেক্ট শেষ করতে কয়েক বছর সময় লাগত। কিন্তু মাত্র ৪৫ দিনে এই বিল্ডিং কমপ্লেক্স সম্পূর্ণ করার জন্য আমি আপনাদের (ডিআরডিও) সবাইকে অভিনন্দন জানাচ্ছি।” এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই ও ডিআরডিও প্রধান জি সতীশ রেড্ডিও।

ডিআরডিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, বেঙ্গালুরুতে নির্মিত ৭-তলা এই বহুতল কমপ্লেক্স পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্টের রিসার্চ ও ডেভেলপমেন্ট সুবিধা হিসাবে ব্যবহার করা হবে। ডিআরডিও আরও জানিয়েছে, বহুতল কমপ্লেক্সটি অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট বেঙ্গালুরু কর্তৃক গৃহীত এএমসিএ-র জন্য ফাইটার এয়ারক্রাফ্ট ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের জন্য অ্যাভিওনিক্সের উন্নয়নের জন্য ব্যবহার করা হবে। প্রতিরক্ষা মন্ত্রককে বিল্ডিংয়ের ভিতরে প্রকল্পের উপর একটি উপস্থাপনা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।”

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top