News Flash

  • Home
  • বিদেশ
  • সর্বোচ্চ কোভিড-সংক্রমণে চিন্তায় চিন, ১০টি শহর ও কাউন্টিতে লকডাউন
Image

সর্বোচ্চ কোভিড-সংক্রমণে চিন্তায় চিন, ১০টি শহর ও কাউন্টিতে লকডাউন

বেজিং, ১৫ মার্চ (হি.স.): কোভিড-সংক্রমিতের সংখ্যা দ্রুত হরে বাড়ছে চিনে, বিগত দু’বছরে চিনে করোনা পরিস্থিতির এমন অবনতি হয়নি কখনওই। বিগত ২৪ ঘন্টায় চিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৮০ জন, মহামারী শুরু হওয়ার পর থেকে এই প্রথম চিনে এক দিনে এত সংখ্যক মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। সবথেকে খারাপ অবস্থা উত্তর-পূর্ব চিনের জিনিন প্রদেশ, ইতিমধ্যেই বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জিনিন প্রদেশকে।

এই প্রথম কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে চিনের কোনও প্রদেশ পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়েছে। কোভিডের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অন্ততপক্ষে ১০টি শহর ও কাউন্টিতে লকডাউন লাগু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৭ মিলিয়ন জনসংখ্যার শেনজেনের টেক হাব। উল্লেখ্য, ২০১৯-এর শেষ পর্বে চিনের হুবেই প্রদেশের রাজধানী উহানে করোনাভাইরাসের অস্তিত্ব মেলার পরে প্রথম গোটা প্রদেশে লকডাউন জারি হয়েছিল। কিন্তু সংক্রমণ ঠেকাতে পুরো প্রদেশটিকে বিচ্ছিন্ন করা হয়নি। এবার করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় যথেষ্ট চিন্তায় প্রশাসন, পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়েছে একটি প্রদেশকে।

Releated Posts

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top