News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid Vaccine: এবার ১২-১৪ বছর বয়সিরা কোভিড টিকা পাবে, ঘোষণা কেন্দ্রের
Image

Covid Vaccine: এবার ১২-১৪ বছর বয়সিরা কোভিড টিকা পাবে, ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.) : করোনার আতঙ্ক কাটিয়ে ক্রমশ স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ। তবু করোনার টিকাকরণ কর্মসূচিতে ঢিলেমি দিতে রাজি নয় মোদী সরকার। তাই কোভিড টিকাকরণ নিয়ে সোমবার বড় ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

এ বছরের শুরু থেকে করোনার টিকা পাচ্ছিল ১৫-১৮ বছর বয়সিরা। এবার ১২-১৪ বছরের কিশোর-কিশোরীদের করোনা টিকার আওতায় আনল কেন্দ্র সরকার। পাশাপাশি, ষাটোর্ধ্বদের জন্য ‘প্রিকশোন ডোজ’ অর্থাৎ বুস্টার ডোজে ছাড়পত্র দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এতদিন কো-মর্বিডিটি রয়েছে এমন ষাটোর্ধ্বরাই কেবল টিকার ‘বুস্টার’ ডোজ নিতে পারতেন। এদিন টুইট করে টিকাকরণ নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। বুধবার অর্থাৎ ১৬ মার্চ থেকেই দেশজুড়ে শুরু হবে এই টিকাকরণ কর্মসূচি।
এদিন টুইটারে মনসুখ মান্ডব্য লেখেন, “শিশুরা নিরাপদ থাকলে দেশ নিরাপদে থাকবে! আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ১৬ মার্চ থেকে ১২-১৩ এবং ১৩-১৪ বছর বয়সি শিশুদের কোভিড টিকা দেওয়া শুরু হচ্ছে।” তিনি আরও জানান, “প্রত্যেক ষাটোর্ধ্বই এবার থেরে প্রিকশন ডোজ পাবে। শিশুদের পরিবার এবং ষাটোর্ধ্বদের টিকা নেওয়ার আহ্বান জানাই।”

Releated Posts

গণনার দিনে কলকাতায় বিজয় উৎসবে নিষেধাজ্ঞা, আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ পুলিশের

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনার দিনে শহরে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। সোমবার…

ByByNews Desk May 4, 2026

গুজরাত উপনির্বাচন: উমরেঠে বিজেপির বড় জয়, ৩০ হাজারের বেশি ভোটে জিতলেন হর্ষদ পারমার

আনন্দ, ৪ মে: গুজরাতের উমরেঠ বিধানসভা আসনের উপনির্বাচনে বড় জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের প্রার্থী হর্ষদ…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে কংগ্রেসের বড় জয়, দাভানাগেরে সাউথে হাড্ডাহাড্ডি লড়াই

বেঙ্গালুরু, ৪ মে: কর্নাটকের বাগলকোট বিধানসভা আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেল কংগ্রেস। চূড়ান্ত গণনা শেষে কংগ্রেস প্রার্থী…

ByByNews Desk May 4, 2026

‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে’: মনোজ আগরওয়াল

কলকাতা, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সোমবার জানিয়েছেন, রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top