News Flash

  • Home
  • দিনের খবর
  • ১৩-ঘন্টা চলল কমান্ডার স্তরের পঞ্চদশতম বৈঠক, বিবাদ মেটানোর জন্য চাপ ভারতের
Image

১৩-ঘন্টা চলল কমান্ডার স্তরের পঞ্চদশতম বৈঠক, বিবাদ মেটানোর জন্য চাপ ভারতের

নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): টানা ১৩-ঘন্টা ধরে চলল ভারত ও চিনের মধ্যে কর্পস কমান্ডার স্তরের পঞ্চদশতম বৈঠক। শুক্রবার সকাল দশটা নাগাদ পূর্ব লাদাখের চুশূল-মলডো মিটিং পয়েন্টে শুরু হয় কর্পস কমান্ডার স্তরের পঞ্চদশতম বৈঠক, বৈঠক শেষ হয় রাত এগারোটা নাগাদ, টানা ১৩-ঘন্টা ধরে চলে বৈঠক। ২০২০ সালের এপ্রিল-মে মাস নাগাদ যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা নিরসনের জন্য ১৩-ঘন্টার বৈঠকে অবশিষ্ট ফ্রিকশন পয়েন্টগুলির সমাধানের জন্য চাপ দেয় ভারত।

উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল মাসে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে চিনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র অনুপ্রবেশের পরেই অশান্তির সূচনা হয়। কূটনৈতিক এবং সেনা স্তরের আলোচনার মধ্যেই ২০২০-র ১৫ জুন গালওয়ানে সংঘর্ষে প্রাণ হারান ২০ জন ভারতীয় জওয়ান। এখনও পর্যন্ত ১৫ দফায় কর্পস কমান্ডার স্তরের বৈঠক হল। সূত্রের খবর, পঞ্চদশতম বৈঠকে বিবাদ মেটানোর জন্য রীতিমতো চাপ দিয়েছে ভারত।

Releated Posts

নিউ টাউনে ২,০০০ শয্যার হাসপাতাল গড়বে আদানি গোষ্ঠী, ১,০০০ শয্যায় বিনামূল্যে চিকিৎসা পাবেন দরিদ্র রোগীরা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): কলকাতার উপকণ্ঠে নিউ টাউনে ২,০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল গড়ে তুলবে আদানি গোষ্ঠী। এর…

ByByNews Desk Jul 5, 2026

মহারাষ্ট্রে বৃষ্টিজনিত বিপর্যয় নিয়ে সরকারের সমালোচনায় কংগ্রেস, ‘প্রশাসন পুরোপুরি ব্যর্থ’ দাবি হুসেন দলওয়াইয়ের

মুম্বই, ৫ জুলাই (আইএএনএস): টানা ভারী বৃষ্টিতে মহারাষ্ট্রের একাধিক জেলায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা…

ByByNews Desk Jul 5, 2026

এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে বিজেপি সভাপতি নীতিন নবীন, ২০২৭ উত্তরপ্রদেশ নির্বাচনকে সামনে রেখে জোর সংগঠন মজবুত করার ওপর

লখনউ, ৫ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করতে এনডিএ-র…

ByByNews Desk Jul 5, 2026

সেবাশ্রয় স্বাস্থ্য শিবির-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top