News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: কঠিন রোগের চিকিৎসার জন্য ৮০০টিরও বেশি ওষুধের দাম নিয়ন্ত্রণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: কঠিন রোগের চিকিৎসার জন্য ৮০০টিরও বেশি ওষুধের দাম নিয়ন্ত্রণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): ক্যান্সার, যক্ষ্মা, ডায়াবেটিস, হৃদরোগের মতো রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৮০০টিরও বেশি ওষুধের দাম নিয়ন্ত্রণ করেছে সরকার। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, স্টান্টিং এবং হাঁটু ইমপ্লান্টের খরচ যাতে নিয়ন্ত্রণে থাকে, তা সরকার নিশ্চিত করেছে। সোমবার জন ঔষধি দিবসে নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের সরকার ক্যান্সার, যক্ষ্মা, ডায়াবেটিস, হৃদরোগের মতো রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৮০০টিরও বেশি ওষুধের দাম নিয়ন্ত্রণ করেছে। স্টান্টিং এবং হাঁটু ইমপ্লান্টের খরচ যাতে নিয়ন্ত্রণে থাকে, তা সরকার নিশ্চিত করেছে।…মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিনও এই কেন্দ্রগুলিতে ১ টাকায় পাওয়া যায়। ২১ কোটিরও বেশি স্যানিটারি ন্যাপকিন বিক্রি, এটাই জানান দিচ্ছে যে জন ঔষধি কেন্দ্রগুলি বিপুল সংখ্যক মহিলাদের জীবনকে সহজ করে তুলছে।”জন ঔষধি কেন্দ্রের সুফল সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “এই আর্থিক বছরে, জন ঔষধি কেন্দ্রগুলির মাধ্যমে ৮০০ কোটি টাকারও বেশি মূল্যের ওষুধ বিক্রি হয়েছে। এই বছর জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে, দরিদ্র ও মধ্যবিত্তদের প্রায় ৫ হাজার কোটি টাকা সঞ্চয় হয়েছে। এখনও পর্যন্ত, জনগণের দ্বারা মোট প্রায় ১৩ হাজার কোটি টাকা সঞ্চয় হয়েছে।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top