News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid Vaccine: টিকা পেলেন আরও ২৪ লক্ষ প্রাপক, ভারতে ১৭৮.৫৫-কোটি টিকাকরণ সম্পন্ন
Image

Covid Vaccine: টিকা পেলেন আরও ২৪ লক্ষ প্রাপক, ভারতে ১৭৮.৫৫-কোটি টিকাকরণ সম্পন্ন

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): একের পর এক মাইলফলক অতিক্রম করে এগিয়ে চলছে ভারতের কোভিড-১৯ টিকাকরণ অভিযান। শনিবার সকাল পর্যন্ত দেশে সার্বিক টিকাকরণ ১৭৮.৫৫-কোটির গন্ডি ছাড়িয়ে গিয়েছে। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ২৪ লক্ষ ৬২ হাজার ৫৬২ জন প্রাপক। ফলে ভারতে ১৭৮.৫৫-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৭৮,৫৫,৬৬,৯৪০ জনকে টিকা দেওয়া হয়েছে।

ভারতে কোভিড-পরীক্ষাও চলছে দ্রুততার সঙ্গে, শনিবার সকাল পর্যন্ত ৭৭.১৯-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৪ মার্চ সারা দিনে ভারতে ৯,৪০,৯০৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৭,১৯,১৪,২৬১-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৯,৪০,৯০৫ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯২১ জন।

Releated Posts

১০ এপ্রিল রাজ্যসভায় শপথ নিতে পারেন নীতীশ কুমার, ১৩ এপ্রিলের পর মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার সম্ভাবনা

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগামী ১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পারেন বলে মুখ্যমন্ত্রীর…

ByByNews Desk Apr 2, 2026

কলকাতায় ইডির তল্লাশি, তোলাবাজি মামলায় একাধিক জায়গায় অভিযান

কলকাতা, ১ এপ্রিল(আইএএনএস): তোলাবাজি সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকাল…

ByByNews Desk Apr 1, 2026

নালন্দা মন্দিরে পদপিষ্ট: এসএইচও সাসপেন্ড, ৪ পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

পাটনা, ৩১ মার্চ (আইএএনএস) : শীতলা মাতা মন্দির-এ মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় ৮ জনের মৃত্যুর পর প্রশাসনের পক্ষ থেকে…

ByByNews Desk Mar 31, 2026

মূল আদর্শ থেকে সরে গেছে বাম, কেরলে পিনারাই বিজয়নকে আক্রমণ রাহুল গান্ধীর

কান্নুর, ৩১ মার্চ (আইএএনএস): কেরলের শাসক বামফ্রন্টকে কড়া ভাষায় আক্রমণ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করলেন, বামপন্থীরা…

ByByNews Desk Mar 31, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top