News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Fraud SD Associates Office Police Haflong : জিএসটি কনসালটেন্সির নামে কোটি কোটি টাকার জালিয়াতির অভিযোগ, হাফলঙের এসডি অ্যাসোসিয়েটের অফিসে হানা পুলিশের
Image

Fraud SD Associates Office Police Haflong : জিএসটি কনসালটেন্সির নামে কোটি কোটি টাকার জালিয়াতির অভিযোগ, হাফলঙের এসডি অ্যাসোসিয়েটের অফিসে হানা পুলিশের

হাফলং (অসম), ১ মার্চ (হি.স.) : জিএসটি কনসালটেন্সির নামে কোটি কোটি টাকা জালিয়াতি করার অভিযোগে জড়িয়ে পড়েছেন হাফলং শহরের এসডি অ্যাসোসিয়েট নামের এক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দেবাশিস সাহা। জিএসটি-র নামে গ্রাহকদের সঙ্গে জালিয়াতি করার অভিযোগ বহু দিন থেকে ছিল দেবাশিস সাহা নামের ওই ব্যক্তির বিরুদ্ধে।


সোমবার রাতে হাফলং শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এসডি অ্যাসোসিয়েটের অফিসে হানা দেয় হাফলং পুলিশ। একাংশ গ্রাহক প্রতারণার ফাঁদে পড়ে দেবাশিসের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলে গতকাল রাতে হাফলং থানার ওসি রঞ্জিত শইকিয়া দলবল নিয়ে হানা দেন এসডি অ্যাসোসিয়েটের কার্যালয়ে। সেখানে দেবাশিসকে ম্যারাথন জেরা চালায় হাফলং পুলিশ। খবর পেয়ে প্রতারণার শিকার একাংশ ঠিকাদার ও ব্যবসায়ী সেখানে উপস্থিত হয়ে দেবাশিস সাহার সঙ্গে বচসায় লিপ্ত হন। এক সময় তাঁরা দেবাশিস সাহার প্রতিষ্ঠান ঘেরাও করে পরিবেশ উত্তপ্ত করে তুলেন।


অভিযোগ দেবাশিস সাহা ট্যাক্স রিটার্নের নামে গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিলেও সেই টাকা সরকারের খাতায় জমা পড়েনি। হাফলং শহরের জনৈক ঠিকাদারের কাছ থেকে ট্যাক্স রিটার্নের নামে ১৫ লক্ষ টাকা নিয়ে সেই টাকা সরকারের খাতায় জমা করেননি দেবাশিস সাহা। এদিকে জিএসটি রিটার্নের নামে গ্রাহকদের কাছ থেকে তিনি কোনও টাকা নেন না বলে পুলিশের জেরায় দাবি করেছেন দেবাশিস। কিন্তু কারো যদি জিএসটি দুই লক্ষ টাকা হয়, তা-হলে তিনি এক লক্ষ টাকা নিয়ে তা রফা করে দেন বলে স্বীকার করেন।
এভাবেই জিএসটির নামে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে এ সব গ্রাহকের নামে কোনও ফাইল তৈরি না করে সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার কাজ করে যাচ্ছেন দেবাশিস সাহা। এদিকে দেবাশিস সাহা জিএসটি কনসালটেন্সি খুলে বসার কোনও বৈধ নথিপত্র পুলিশকে দেখাতে সক্ষম হননি। কোনও ধরনের সরকারি অনুমতি ছাড়াই দেবাশিস সাহা হাফলং শহরের বুকে জিএসটির নামে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।


অভিযোগ, এ ধরনের জালিয়াতি করে দেবাশিস সাহা নামের ব্যক্তি নিজের নামে পাহাড়-প্রমাণ সম্পত্তি গড়েছেন। বর্তমানে হাফলং পুলিশ দেবাশিস সাহাকে আটকে রেখে থানায় জেরা অব্যাহত রেখেছে বলে রঞ্জিত শইকিয়া জানিয়েছেন।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top