News Flash

Image

Dead Body: রাজ্যে পৃথক স্থানে দুইটি মৃতদেহ উদ্ধার

খোয়াই, ২৬ ফেব্রুয়ারি : খোয়াইয়ের লাঠাবাড়ির রাস্তার পাশ থেকে এবং দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার নারাইফাঙ এলাকায় রাস্তার পাশ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুটি পৃথক স্থান থেকে দু’টি মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


ঘটনার বিবরণে জানা গেছে, খোয়াই থানা এলাকার লাঠাবাড়ির এলাকায় রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম রাম চরণ দেববর্মা। শুক্রবার ওই ব্যক্তি বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়েছিল। রাতে বাড়ি ফিরে আসেনি। শনিবার সকাল ৬ টা নাগাদ তাকে খুঁজতে বের হয়ে তার স্ত্রী। বাড়ির পার্শ্ববর্তী এলাকায় রাস্তার পাশেই তার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন তিনি। রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে মহিলা চিৎকার শুরু করেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় খোয়াই থানার পুলিশকে। খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রায় হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।


কিভাবে রামচরণ দেববর্মার মৃত্যু হয়েছে সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে তাঁকে হত্যা করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে  ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য এলাকাবাসী জোরালো দাবি জানিয়েছেন।


দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার নারাইফাঙ এলাকার রাস্তার পাশ থেকে এক যুবকের মৃতদেহ শনিবার সকালে উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম আকাশ রিয়াং। বাড়ি তুইকর্মা এলাকায়। রাস্তার পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনরা দমকল বাহিনীর জওয়ানদের খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পথদুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। অবশ্য পুলিশ এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top