News Flash

Image

Thief : চুরি থামাতে কৈলাসহরে পুলিশের দৌড়ঝাপ

কৈলাসহর, ২৫ ফেব্রুয়ারি : কৈলাসহর পুর পরিষদের বিভিন্ন এলাকায় ২টি বিদ্যালয় সহ একাধিক গৃহস্থের বাড়িতে চুরি ও চুরির চেষ্টার ঘটনায় পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে কৈলাশহর থানায় স্মারকলিপি প্রদান করেছিলেন শহরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। শহরের মানুষের এহেন যন্ত্রনার অবসান ঘটানোর জন্য কৈলাসহর থানার ওসি বিজয় দাস পুলিশ কর্মী দিয়ে প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত প্রতিটি পুর এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিলেও বিগত কয়েকদিন আগে দুজনকে সন্দেহজনক ভাবে তুলে আনা হয়। অবশ্য পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ না থাকায় ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।


আজ সকাল আনুমানিক ১০টা নাগাদ দক্ষিণ কাচেরঘাট থেকে চুরি যাওয়া একটি লেপটপ ৪নং ওয়ার্ডের বাসিন্দা শুভম দাস একটি বেগে করে নিয়ে এক পরিত্যাক্ত জলাশয়ে ফেলে দেয়ার সময় সাধারণ জনগন দেখলে তাকে ঐ যায়গায়ই জিজ্ঞাসাবাদ শুরু করেন স্থানীয়রা। তৎ সময়ে শুভম শিকার না করলেও সেই পরিত্যাক্ত জলাশয়ে একজন সাধারণ পুর এলাকার নাগরিককে নামালে সেখান থেকে উদ্ধার হয় একটি লেপটপ। স্থানীয় জনগন শুভমকে ধরে রেখে পুলিশকে খবর দিলে প্রশাসনের তরফ থেকে তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে শিকার করে যে লেপটপ সহ আরো কাছু জিনিষ পত্র চুরি করেছে এবং পুলিশি জেরায় আরো দুইজনের নাম প্রকাশ করেছে। বর্তমানে ওসি বিজয় দাসের নেতৃত্বে প্রশাসন শুভমের সাথে জড়িতদের পাকরাও করতে দৌড়ঝাপ চালাচ্ছে।
পাশাপাশি আজ কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক ও কৈলাসহর মহিলা থানার এস আই শিবানী দেববর্মা ও কৈলাসহর থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর যৌথ অভিযানে কনকপুর ও গবিন্দপুর এবং মোহনপুর এলাকা থেকে ছুরি  যাওয়া গ্যাস সিলিন্ডার, সিলিং ফ্যান, জলের মোটর সহ বেশ কিছু জিনিস উদ্ধার করতে সক্ষম হয়েছে।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top