News Flash

  • Home
  • দিনের খবর
  • ঘুষের মামলায় ধৃত ডিডিএ-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তিনটি ঠিকানায় তল্লাশি
Image

ঘুষের মামলায় ধৃত ডিডিএ-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তিনটি ঠিকানায় তল্লাশি

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ঘুষের মামলায় দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (ডিডিএ)-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। ৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ডিডিএ-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পঙ্কজ কুমারকে। সিবিআই মুখপাত্র আর সি জোশি জানিয়েছেন, অভিযোগকারীদের সঙ্গে কথা বলার পর ৩০ হাজার টাকা ঘুষ নিতে সম্মত হয়েছিল অভিযুক্ত।

প্রাথমিক তদন্তের পরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা একটি ফাঁদ তৈরি করে এবং অভিযোগকারীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় পঙ্কজ কুমারকে হাতেনাতে ধরে ফেলে। পাশাপাশি অভিযুক্তের তিনটি ঠিকানায় তল্লাশি চালানো হয়। ধৃতকে দিল্লির আদালতে পেশ করা হবে।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026

পুনেতে অবৈধ ইনজেকশন চক্রের পর্দাফাঁস, বডিবিল্ডিং ও নেশার নামে বিক্রি; গ্রেফতার ৫

পুনে, ২৯ জুলাই (আইএএনএস): ফিটনেস ও বডিবিল্ডিংয়ের নামে যুবকদের জীবন বিপন্ন করে তোলা একটি অবৈধ ইনজেকশন চক্রের পর্দাফাঁস…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top