News Flash

Image

Thief : খোয়াইতে দোকানে দুঃসাহসিক চুরি

খোয়াই, ২৫ ফেব্রুয়ারি : খোয়াই শহরের প্রাণকেন্দ্র সুভাষ পার্ক এর শ্রীকৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকার একটি দোকানে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিকের নাম চন্দন গোপ।

শুক্রবার সকালে দোকান খুলতে গিয়ে দোকানের মালিক লক্ষ্য করেন তার দোকানের দরজার তালা ভাঙ্গা। ভিতরে ঢুকে লক্ষ্য করেন সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশঘটনার তদন্ত করেছে। তবে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চোরকে আটক করার কোনো খবর নেই। শহরের প্রাণকেন্দ্রে এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী এবং স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। রাতে এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে।

Releated Posts

চিচিংছড়ায় বাড়ি বাড়ি প্রচারে হলিউড চাকমা, উৎসবের আবহ এলাকায়

আগরতলা, ৪ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ৬ নং মনু-ছৈলেংটা আসনে তিপরা মথা দলের প্রার্থী হলিউড চাকমার…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

ত্রিপুরায় ভোটের আগে ইভিএম ব্যবহারে অনিয়মের অভিযোগ বামফ্রন্টের

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলল সিপিআই(এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট।…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)…

ByByReshmi Debnath Apr 3, 2026

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top