News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Narendra Modi : দেশের সংকটে প্রধানমন্ত্রী মোদীকে হস্তক্ষেপ করার অনুরোধ ইউক্রেনের রাষ্ট্রদূতের
Image

PM Narendra Modi : দেশের সংকটে প্রধানমন্ত্রী মোদীকে হস্তক্ষেপ করার অনুরোধ ইউক্রেনের রাষ্ট্রদূতের

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): চলমান সামরিক সংকটের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হস্তক্ষেপ করার অনুরোধ করেছেন ভারতস্থিত ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা ।তিনি বলেছেন, ভারত-রাশিয়ার বিশেষ সম্পর্কের পরিপ্রেক্ষিতে ‘মোদীজি’র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলা উচিত।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা বলেন যে, নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে একটি বিশেষ কৌশলগত সম্পর্ক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত সক্রিয় ভূমিকা রাখতে পারে।তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবিলম্বে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং আমাদের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করেছেন।

ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, “মোদীজি বিশ্বের একজন সম্মানিত ও শক্তিশালী নেতা। আমাদের প্রত্যাশা মোদীজি পুতিনকে কোনওভাবে বোঝানোর চেষ্টা করবেন। আমরা ভারতের কাছ থেকে সহযোগিতার কয়েকটি শব্দ এবং যেকোনও ব্যবহারিক সহায়তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ থাকব।” ইউক্রেনের রাষ্ট্রদূত বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘে ভারতের নেওয়া অবস্থানে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, উত্তেজনা বৃদ্ধি বন্ধ করার জন্য ভারত উভয় পক্ষের কাছে আবেদন করেছে। আসলে রাশিয়া আগ্রাসন দেখিয়েছে এবং ইউক্রেন তার সীমান্ত রক্ষার চেষ্টা করছে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top