News Flash

  • Home
  • বিদেশ
  • Hua Chunying : চিন গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছে : হুয়া চুনইয়িং
Image

Hua Chunying : চিন গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছে : হুয়া চুনইয়িং

বেজিং, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : ইউক্রেনে রুশ হামলার প্রেক্ষিতে মুখ খুলল চিন। উভয়পক্ষকে তারা সংযত হওয়ার পরামর্শ দিয়েছে। সে দেশের বিদেশ দফতরের মুখপাত্র হুয়া চুনইয়িং বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বলেন, ‘চিন গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছে। আমাদের তরফ থেকে উভয়পক্ষকে সংযত থাকার পরামর্শ দেওয়া হল। পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। আক্রমণ শব্দে চিনের প্রবল আপত্তি রয়েছে। চিন বিষয়টিকে পক্ষপাতদুষ্ট হিসেবেই দেখছে।’

পরিস্থিতির জন্য চিন আমেরিকাকে দায়ী করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্রটি বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের দিকে নজর রাখলে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে, পরিস্থিতিকে তাতিয়ে তুলেছে আমেরিকা। তিনি আরও বলেন, ‘ইউক্রেন বিষয়টি অত্যন্ত জটিল। এর পিছনে নানা ঐতিহাসিক ঘটনা রয়েছে। রয়েছে নানা বিধ কারণ। সুতরাং, এই নিয়ে আপাতত কোনও মন্তব্য বা সিদ্ধান্ত না নেওয়াই বাঞ্ছনীয়।’

ইউক্রেনে চিনের দূতাবাস থেকে সে দেশে বসবাসকারী নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে ইউক্রেন তাদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে, চিন-সহ বেশ কয়েকটি দেশের নাগরিক, যারা কর্মসূত্রে সে দেশে গিয়েছিলেন, তারা আটকে পড়েছেন। তারা যেমন উদ্বিগ্ন, উদ্বিগ্ন তাদের পরিবার।

Releated Posts

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026

আকাশ প্রতিরোধ ব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চাহিদা: মার্কো রুবিও

ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্রমবর্ধমান হুমকির মধ্যে এয়ার ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র এখন…

ByByNews Desk Sep 3, 2026

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top