News Flash

  • Home
  • বাণিজ্য
  • Lata Mangeshkar Tribute : লতা স্মরণে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-র উদ্যোগ সর্বোত্তম-কাল, আজ ও পরশু
Image

Lata Mangeshkar Tribute : লতা স্মরণে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-র উদ্যোগ সর্বোত্তম-কাল, আজ ও পরশু

আগরতলা, ২২ ফেব্রুয়ারি : কিন্নরকণ্ঠী লতা মঙ্গেশকারের মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ তথা উপমহাদেশ। অন্তবিহীন… বড়ো শূন্য শূন্য দিন। ভারতের ইতিহাসে সবচেয়ে সুরেলা কণ্ঠ থেমে যাওয়ার দুঃখ ভোলার নয় কখনোই। তবে এটাও ঠিক তিনি যেন মৃত্যুহীন প্রাণ। চির অমর হয়ে থাকবে তাঁর সব গান। অন্তরকে নাড়িয়ে দিয়ে যাওয়া লতা মঙ্গেশকরের গান আরো কয়েক প্রজন্মকে সমৃদ্ধ করবে।


এই কিংবদন্তি লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে তাঁর স্মরণে এক অনন্য প্রয়াস নিয়েছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – ‘ সর্বোত্তম- কাল, আজ ও পরশু’।


২১ ফেব্রুয়ারি কলকাতার জিপিওর রটন্ডায়ে এই অনুষ্ঠানের আসর বসছে। লতা মঙ্গেশকরের স্মৃতিতে ‘ ইন্ডিয়া পোস্ট’  নামে এক বিশেষ প্রচ্ছদ প্রকাশ করা হবে, যা শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর ‘ সর্বোত্তম সম্মান’ – এর অংশ বলা যায়।
অনুষ্ঠানটিতে মুখ্য অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবাংলার সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল সম্মানীয় জে চারুকেশী, কলকাতা জোনের পোস্টমাস্টার জেনারেল সম্মানীয় নীরাজ কুমার, বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ ও সঙ্গীত শিল্পী অন্তরা চৌধুরী।


জে চারুকেশী এর উদ্যোগে খুশি হয়ে জানান, ‘ লতা মঙ্গেশকরের মতো একজন কিংবদন্তির ওপরে এমন কভার প্রকাশ করতে পারাটা আমার কাছে ভীষণ আনন্দের।’ অন্যদিকে, শ্যাম সুন্দর  কোং জুয়েলার্স- এর এই উদ্যোগকে স্বাগত জানান নীরাজ কুমার।  


গৌতম ঘোষের বক্তব্য, ‘ এর আগেও এই প্রতিষ্ঠানের অন্যান্য উদ্যোগে সামিল হয়েছি। তবে লতা মঙ্গেশকরের ওপরে এই বিশেষ প্রচ্ছদ সত্যিই অনবদ্য ব্যাপার।’


বিশিষ্ট সংগীত পরিচালক প্রয়াত সলিল চৌধুরীর মেয়ে অন্তরা চৌধুরী আবেগঘন হয়ে জানান, ‘ বাবার সুর করা অসংখ্য গানে লতা মঙ্গেশকর গেয়েছেন। ওনার সঙ্গে আমার অসংখ্য স্মৃতি এখনো উজ্জ্বল। শ্যাম সুন্দর জুয়েলার্স-এর এই উদ্যোগে আমি উচ্ছ্বসিত।’
প্রতিষ্ঠান অধিকর্তা অর্পিতা সাহা জানান, ‘ আমাদের সংস্থা গুণের কদর করে। বিভিন্ন সময় নানা রকম উদ্যোগ নিয়ে আমরা তা আনন্দের সঙ্গে উদযাপন করি।’


সংস্থার আরেক অধিকর্তা রূপক সাহার কথায়, ‘ পণ্ডিত বিরজু মহারাজ,  ড. এল সুব্রহ্মণ্যম ও উস্তাদ আমজাদ আলী খানের মতো কিংবদন্তিদের আমরা সর্বোত্তম সম্মানে ভূষিত করেছি। আজ লতা মঙ্গেশকরের মতো এক অধ্যায়ের ওপর বিশেষ প্রচ্ছদ বের করতে পেরে আমরা ধন্য। সত্যি তিনি সর্বোত্তম- কাল,  আজ ও পরশু।’

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top