News Flash

  • Home
  • দিনের খবর
  • Strike: তিন-দিনের ধর্মঘটে চন্ডীগড়ের বিদ্যুৎ কর্মীরা, বিভিন্ন স্থানে বৈদ্যুতিক বিভ্রাট
Image

Strike: তিন-দিনের ধর্মঘটে চন্ডীগড়ের বিদ্যুৎ কর্মীরা, বিভিন্ন স্থানে বৈদ্যুতিক বিভ্রাট

চন্ডীগড়, ২২ ফেব্রুয়ারি (হি.স.): বেসরকারিকরণের প্রতিবাদে মঙ্গলবার থেকে তিন-দিনের ধর্মঘট শুরু করলেন চন্ডীগড়ের বিদ্যুৎ দফতরের কর্মীরা। এই ধর্মঘটের ফলে মঙ্গলবার চন্ডীগড়ের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। মডার্ন হাউজিং কমপ্লেক্স, ক্যাটেগরি ৪, মণিমাজরা প্রভৃতি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সোমবার মধ্যরাতের পর থেকে তাঁদের এলাকায় বিদ্যুৎ চলে যায়। মঙ্গলবার সকাল পর্যন্ত বিদ্যুৎ আসেনি। একইভাবে ৩০-এ, ৪৬ এবং ২৮-দি সেক্টরের বাসিন্দারা জানান, মঙ্গলবার ভোর চারটে থেকে তাঁদের এলাকাতেও বিদ্যুৎ নেই।

এছাড়াও, সেক্টর ৪০-এও কোনও আলো ছিল না। ৩৮-বি, ২৪, ৪৬, ৪১, ৪২ এবং ৯ নম্বর সেক্টরের বাসিন্দারাও অন্ধকারে সময় কাটিয়েছেন। সেক্টর ৯-এর একজন বাসিন্দা জানিয়েছেন, অভিযোগ জানানোর নম্বরে ফোন করেও কোনও উত্তর পাননি তিনি, বাকি দু’টি নম্বর আবার ব্যস্ত ছিল। প্রসঙ্গত, বেসরকারিকরণের প্রতিবাদে মঙ্গলবার থেকে তিন-দিনের ধর্মঘট শুরু করেছেন চন্ডীগড়ের বিদ্যুৎ দফতরের কর্মীরা।

Releated Posts

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top