News Flash

  • Home
  • খেলা
  • VR Binita retired : অবসর নিলেন ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার ভি আর বিনীতা
Image

VR Binita retired : অবসর নিলেন ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার ভি আর বিনীতা

কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.): অবসর নিলেন ভারত তথা বাংলার মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটসম্যান ভি আর বিনীতা। টুইট করে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছেন ২০১৪ সালে এক দিনের আন্তর্জাতিকে অভিষেক হওয়া বিনীতা ।২০১৬ সালের পর ব্যাট হাতে তেমন সাফল্য না পাওয়ায় পরবর্তী সময় তিনি ভারতীয় দলে আর সুযোগ পাননি।যার ফলে নিজের বুট জোড়া তুলে রাখার কথা ঘোষণা করেন বিনীতা ।

বিনীতা লিখেছেন, “১৯ বছর আগে যখন খেলা শুরু করি, তখন ছিলাম একটা ছোট মেয়ে, যে খেলা ভালবাসে। এখনও ক্রিকেটের প্রতি আমার ভালবাসা একই রকম রয়েছে। শুধু দর্শনের পরিবর্তন হয়েছে। আমার হৃদয় বলছে, খেলা চালিয়ে যেতে। কিন্তু শরীর খেলা থামাতে বলছে। আমি দ্বিতীয়টা মেনে নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছি। আমার বুট জোড়া তুলে রাখার সময় হয়েছে।’’

নিজের অবসরের কথা ঘোষণা করতে গিয়ে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ঝুলন গোস্বামী, মিতালি রাজ-সহ ভারতীয় দলের সতীর্থদের। ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্য, বন্ধু এবং কোচদের। কর্নাটক এবং বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি। ক্রিকেটজীবনের অভিজ্ঞতা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন বিনীতা।

প্রসঙ্গত, ২০১৪ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের আন্তর্জাতিকে অভিষেক হয় বিনীতার। ২০১৬ পর্যন্ত ৩১ বছরের এই ব্যাটার দেশের হয়ে খেলেছেন ছ’টি এক দিনের ম্যাচ এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ। ব্যাট হাতে তেমন সাফল্য না পাওয়ায় পরবর্তী সময় তিনি ভারতীয় দলে আর সুযোগ পাননি। বাংলার হয়ে ২০২১-২২ মরসুমেই সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতায় সর্বোচ্চ ২২৫ রান করেন এই ব্যাটার। তার মধ্যে হায়দরাবাদের বিরুদ্ধে ৭১ বলে ১০৭ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top